-
তোমাকে ভালোবাসায়
– মাহমুদ জাহান আবিদতোমাকে ভালোবাসায় আমি এক রাশি দুঃখকে আপন করলাম।
আপন করলাম যন্ত্রণাদায়ক স্মৃতি,
অপমানের তীক্ষ্ণ দহন,
আর অবহেলার বিষাদমাখা সময়।তোমার দেওয়া যন্ত্রণায় এখন
কাটানো সেই মধুর অতীতগুলো
ক্ষতের ওপর ছিটানো নুনের মতো।
তোমার সাথে কাটানো প্রতিটি ক্ষণ
লুকিয়ে থাকা একেকটি দীর্ঘশ্বাস,
হাসির আড়ালে জমে থাকা
অশ্রুর নিঃশব্দ ইতিহাস।শীতে ঝরা পাতার মত আমায় ঝেরে দিলে,
আমার সব অনুভূতি এভাবে ছুঁড়ে ফেলে দিলে।
জানি, ভুল আমারও ছিল—
তুমি চাইলে ক্ষমা করতে পারো।
তবে কী আমার অনুভূতি নিঃস্ব ছিল?
তাই তো আজ এত এলোমেলো—
ভাঙা স্বপ্নের ধুলোয় ঢেকে গেছে
সব না বলা কথাগুলো।যখন জানি তুমি নও আমার,
ইচ্ছেও করিনি আর তোমায় দেখবার।
এমন নয় যে ভালোবাসিনি—ভুলে গেছি,
না পাওয়া নিয়ে আক্ষেপ করতে নেই।
তোমার যাওয়াতে তাই আফসোসও করিনি।যদি আবার তাকাও ফিরে,
দেখবে—আমি দাঁড়িয়ে,
আগের মতোই, তবুও আর আগের মতো নই।
তবে তোমার জন্য নয়।4 Comments
Friends
MUNIF ISLAMIC ZONE
@munifislamiczone
আহমেদ আরভিন
@sweetsohely
Mizan Rahman, Editor: Dainik Journal Asia
@mizan-rahman
abrar
@abrar
afrad zayan
@afradzayan
প্রলয় সাহা
@praloyshaha
রাত প্রহরী
@mdshouvik
Drako Shajib
@drako
Neel tripura
@neel

স্মৃতিরা যখন ক্ষতের ওপর নুনের ছিটে হয়ে আসে, তখন বেঁচে থাকাটা এক লড়াই।