-
“নিজের বিরুদ্ধে সাক্ষ্য”
Mamun- অনুভূতির আজন্ম গল্পকার।আমি কখনো ভাবিনি একদিন নিজের জীবনটাকেই এমন নির্দয়ভাবে দাবার বোর্ড বানাবো,
যেখানে প্রতিটি ঘুঁটি আমি নিজেই—
রাজা হয়ে দায়িত্ব টানি, সৈনিক হয়ে এগোই,
আর শেষমেশ কোনো শব্দ ছাড়াই নীরবে কাটা পড়া এক হারা চাল হয়ে যাই।আমি স্বপ্নগুলোকে মুলতবি রেখেছি ভেজা কাপড়ের মতো,
যেগুলো রোদে দেওয়ার কথা ছিল—
কিন্তু “আরেকটু পরে” বলতে বলতে
সময় ফুরিয়েছে,
আর সেগুলো অন্ধকার কোণে পচে গেছে
ঠিক যেমন ড্রয়ারে রেখে দেওয়া পুরোনো চিঠি।একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে
নিজেকেই প্রশ্ন করেছিলাম—
“তুই কবে এমন হলি?”
উত্তরে কোনো কান্না আসেনি,
শুধু ক্লান্ত নীরবতা
ধীরে ধীরে ভেঙে পড়েছিল।আমি নিজের রুহুকে ক্ষুধার্ত রেখে নিজের ব্যস্ততাকে খাইয়েছি,
নিজের শান্তিকে গলা টিপে ধরে
অভিনয়ের হাসি পরে থেকেছি—
যেমন কেউ গভীর রাতে নিজেকেই বলে,
“আর একটু সহ্য কর।”জীবন হয়তো আমাকে আর ক্ষমা করবে না,
হয়তো নথির মতো করে
আমার ভুলগুলো জমা রেখেছে—
দেরি করা সিদ্ধান্ত,
ফেলে আসা দিন,
নিজের সাথে করা অবহেলা।তবুও জীবনের কাছেই মিনতি—
সব হারানোর পরও
যদি একটিবার তাকাও,
আমাকে আর সফল নয়, শক্তও নয়,
শুধু আরেকবার
মানুষ ভেবো।5 Comments
Friends
সুরঞ্জিত দাস
@suranjitmastergmail-com
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm
nur jahan
@taniaakter
nili
@nili
কাজী আনিসুল হক
@kajeanisulhaque
মোঃ শামীম রহমান
@shamimrahman
মেহেদী হাসান
@saimul
Abhor Sen13
@abhorsen13
Sujoy Das
@sujoydas

অনবদ্য লেখা, ভালো লাগলো খুব!