Profile Photo

বিদৌরা প্রিয়দর্শিনী বারহানOffline

  • bedowrapriodarshini
  • আমরা বলি মানুষ পাল্টে যায়। সত্যি বলতে আমরাও পাল্টাই সময়ের সাথে সাথে। কয়েক বছর আগে আমরা যেভাবে সম্পর্ক সামলাতাম বা তার সঙ্গে জড়িয়ে যেতাম এখন তেমন আর যাই না। কয়েকবছর আগের প্রিয় কিছু জিনিস প্রিয় যায়গা প্রিয় বই সব কিছু পাল্টায় হয়তো। হ্যাঁ কিছু জিনিস কিছু মুহূর্ত আমাদের এখনও আগের মতোই প্রিয় কিন্তু সেগুলো খুব কম।

    কেউ যদি অনেক বছর বা অনেক দিন পর আপ্নাকে এসে বলে সে আপনাকে আগের মতোই চায় বা আমাদের আগের সত্তাকে চায় তবে তখন ঈষৎ হাসি ছাড়া আর কিছু উপহার দেওয়ার থাকে না।

    আমাদের বদলানোটা ওই ক্যালেন্ডারের সালের মতো ওই ২০১৪ চলে গেলে ২০১৫ আসে বা ২০২৬ চল গেলে যেমন আবার আরেকটি ২০২৬ আসে না ২০২৭ আসে তেমন আমরাও নিজের এক সত্তা থেকে আরেক সত্তায় গেলে বোধহয় পুরোনো সেই আগের সত্তা ফিরে পেতেও লড়াই করতে হয়। মাঝে মাঝে হয়তো ফিরেও আসেনা।

    1
    2 Comments
Skip to toolbar