Profile Photo

Bodor ChoudhuryOffline

  • bodorchoudhury
  • Profile picture of Bodor Choudhury

    Bodor Choudhury

    2 months, 2 weeks ago

    ভাল্লাগেনা
    বদর চৌধুরী
    ——————————
    অনেককিছু এখন আর
    আগের মতো ভাল্লাগেনা ,
    যেমন তোমার বলা কথা
    কিংবা ছোট অপারগতা ,
    ভাল্লাগেনা তার ও কথা
    গল্প যেন তা যথাতথা ,
    সহজ হিসেব হাতে গুনাঁ
    সে ও এখন ভাল্লাগেনা ।
    ভাল্লাগেনা অফিস কাজে
    টেনে চলা কেরাণী জীবন ,
    ভাল্লাগেনা কাজের ফাঁকে
    ভাবি বসে যখন তখন ।
    ভাল্লাগেনা গভীর রাতে
    বসে ভাবা আগামীর দিন ,
    আরেকটা ভোর এলে পরে
    কাটবে কি তা চিন্তাহীন ।
    ভাবনাবিহীন অবসরে
    মাতাল নেশা ভাল্লাগেনা ,
    হাতের মুঠো দেখলে চেয়ে
    অভাবে আর ভাব জাগেনা ।
    ভাল্লাগেনা তাসের খেলা
    জীবন নিয়ে খেলতে থাকা ,
    হারাজিতার মরীচিকায়
    প্রতিটি চালে কপাল ফাঁকা ।
    ভাল্লাগেনা পায়ের হাঁটা
    অচেনা সব পথের বাঁকে ,
    চেনা পথ ও ভাল্লাগেনা
    মন যদি তা আগলে রাখে ।
    ভাল্লাগেনা ভালবাসায়
    মুঠোয় ধরে জোছনা আলো ,
    ছড়িয়ে দিতে তাঁর আঁচলে
    এ মন যাকে বাসত ভালো ।
    একই ডালে জোড়া শালিক
    ভাল্লাগেনা দেখতে আর ,
    পথ যদি চলতে না পাই
    শুভযাত্রা কি দরকার ।
    পেছন ফিরে তাকিয়ে দেখে
    ভাল্লাগেনা বলতে ইশ ,
    যে দিন গেছে চলেই গেছে
    ফিরবেনা সে উনিশ-বিশ ।

    অনেককিছু এখন আর
    আগের মতো ভাল্লাগেনা ,
    দিনে দিনে বাড়ছে কেবল
    দায় এবং নতুন দেনা ।
    ভাল্লাগেনা একের পরে
    নিয়মমাফিক দুই আসা ,
    নয় এর পরে যথারীতি
    শূণ্য এসে ছড়িয়ে বসা ।
    ভাল্লাগেনা ফিরতে ঘরে
    দিনের আলোয় সুখ খুঁজে ,
    চুপটি করে রাতেই ফিরি
    দুঃখ যেন কেউ না বুঝে ।

    4
    4 Comments
Skip to toolbar