Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • মস্তিষ্ক খেকো পোকারা সমস্ত মগজ খেয়ে ফেলেছে।খাদ্যের অভাবে তারা একে একে স্মৃতি,অনুভূতি,স্বকীয়তা সব খেয়ে ফেলেছে।
    এখন ঐ স্থান টা ফাঁকা।
    তারপর থেকে ই আমার ভুলে যাওয়া রোগের সুত্রপাত হয়।
    তাই রোজ মরে গেছে যে বেলী গাছ,তার কাছে ফুল চাই।
    যেখানে আমার থাকার কথা না সেখানে নিজেকে খুঁজে পাই।
    ভুলে যাই মরা গাছে ফুল হয় না
    ভুলে যাই মরে যাওয়া কে ভয় পেতে হয়।
    বিচ্ছেদে হারানোর ভয়।
    কোথাও কিছু ঠিক নেই মনে হয়।
    মনে হয় জন্ম মৃত্যু এসবের অস্তিত্ব নেই।
    শুধু শুধু ই ছুটছি একটা না পাওয়া শান্তির পেছন।
    ভুলে যাই সব মরিচীকা।
    ভুলে যাই মস্তিষ্কে আর কিছু অবশিষ্ট নেই।
    যেমন টা এখন দেখা যায়,বিচ্ছেদে মৃত্যু নেই।

    1
    2 Comments
Skip to toolbar