Profile Photo

abrarOffline

  • abrar
  • Profile picture of abrar

    abrar

    1 month, 3 weeks ago

    দুঃখের পয়াম
    আশাদের মৃত লাশ কফিন পরা,
    যেন গত হলো মোর স্মৃতির ধরা।
    হচ্ছে যে দিনগুলো দুঃখে যাপন,
    অতীত সেই স্মৃতি হৃদে তুলছে কাঁপন।
    হতাশ পাখিরা কি ফিরছে নীড়ে,
    কেন কোলাহল জাগে তাদের ভিড়ে।
    ভেঙ্গে চুরমার হল অজেয় এ দিল,
    আকাশের নীল মোর ব্যাথায় সুনীল।
    আমাদের আছে শুধু কিছু হাহুতাশ,
    শূন্যতা কাটাতে সে সুনীল আকাশ।
    অবাক নয়নে দেখি গোধূলির চাঁদ,
    রাত এলে ডেকে যাই সুখের প্রাসাদ।
    গত হওয়া সবকিছু এক করি রোজ,
    স্মৃতিতে তাদের খুঁজি তারা তো নিখোঁজ।
    প্রতিটি খামের ভাঁজে লেখা তার নাম,
    তার তরে নিবেদিত “দুখের পয়াম “।
    হয়তোবা একদিন সন্ধ্যেবেলায়,
    আসবে সে আসবে এ আশা জাগায়।
    10/4/2026

    7
    6 Comments

Friends

Skip to toolbar