Profile Photo

আলী আজমOffline

  • Profile picture of আলী আজম

    আলী আজম

    2 months, 1 week ago

    ..নুন ফিরে যায় সমুদ্রে,
    চিনির আর খুঁজে পায় না নিজেকে-”

    নুন ফিরে যায় সমুদ্রে,
    আলী আজম

    চাঁদ ক্ষয়ে ক্ষয়ে মিলিয়ে যায় অন্ধকারে,
    ঘোড়ার খুরের আলপনা, যৌবনের ডঙ্কার
    ডুবে যায় স্তব্ধতার গহনে।

    চন্দনের জলের টিপ-
    পায়ে নূপুরে ভালোবাসার ধুলা
    ম্লান হয়ে যায় সূর্যের অস্তমিত আলোয়
    ফিরে আসে না চাঁদের আলো।

    গোরস্তানে সমাধিতে, বরণমাল্য মলিন হয় নিত্য আগমনে।
    বেলা ঘুরে গড়িয়ে যায় হারিয়ে যাওয়ার ব্যথায়;
    আকুলতা ফিরে পায় না পূর্বের সেই স্নিগ্ধ আলো।

    নিথর শরীর-
    আর পারে না ভালোবাসা ফিরে পেতে।
    নুন ফিরে যায় সমুদ্রে,
    চিনির আর খুঁজে পায় না নিজেকে-
    শূন্য আকাশে ধূসর স্বপ্ন বাসর

    ৩০.০৩.২৬
    মিরপুর, ঢাকা।
    01916663153

    4
    2 Comments
    • শেষের থেকে কবিতার শুরুর লাইনক’টাই আমার বেশী ভালো লেগেছে!

    • নুন আর চিনির এই রূপকটি বহুদিন মনে রাখার মতো।

Skip to toolbar