-
সাঙ্গু তীরের জীবনগাঁথা
সবুজ পাহাড়ের নিবিড় ছায়ায়, প্রকৃতির এক অপূর্ব মায়া,
পাথরের গায় আছড়ে পড়ে, শীতল স্রোতের চঞ্চল কায়া।
সাঙ্গু নদীর রুপালি জল, পাহাড় চিরে নিরন্তর বয়,
বড় বড় পাথর বুক পেতে, আদিম স্তব্ধতা ধরে রয়।
গাছে গাছে ঝুলে থাকা লতা, আর বুনো ফুলের ঘ্রাণ,
ঝরনার কলতানে খুঁজে পাই— হারানো সুরের প্রাণ।
ইঞ্জিন নৌকার মৃদু শব্দে, ভাঙে নির্জন অরণ্য বেলা,
জীবন আর জীবিকার টানে চলে, প্রতিদিনের এই পথচলা।
ঘাটে ঘাটে জমে মানুষের ভিড়, মাল আর যাত্রীর সারি,
স্রোত ঠেলে এগিয়ে চলে নৌকা, পাহাড়কে দিয়ে আড়ি।
পরিবেশে এক আদিম প্রশান্তি, মাটির ম ম গন্ধে ভরা,
আলী কদমের এই রূপ যেন— খসে পড়া স্বর্গের এক কণা।2 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam



“সাঙ্গু নদীর রুপালি জল, পাহাড় চিরে নিরন্তর বয়,
বড় বড় পাথর বুক পেতে, আদিম স্তব্ধতা ধরে রয়।
গাছে গাছে ঝুলে থাকা লতা, আর বুনো ফুলের ঘ্রাণ।”
এই লেখাটুকুতে একটা নস্টালজিয়া আছে… 💙