Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 7 months, 2 weeks ago

    সত্যের পথযাত্রী

    বিলাসিতা ও রাজপ্রাসাদ ছেড়ে,
    ছুটেছেন সত্যের সন্ধানে।
    মদিনার ধুলো মেখে গায়ে,
    ঠাঁই নিলেন নবীজীর মনে।

    পারস্যের বীর সেনানী তিনি,
    রণকৌশলে অতি নিপুণ।
    পরিখা খননের অজেয় বুদ্ধি,
    মেধার এক অনন্য গুণ।

    গভর্নর হয়েও সহজ জীবন,
    বুনেছেন চাটাই নিজ হাতে।
    আহলে বাইতের মর্যাদা পেয়ে,
    ধন্য হলেন ইসলামি পথে।

    প্রজ্ঞা আর ত্যাগের আলোয়,
    জ্বলে রবে তাঁর নাম।
    হে সালমান ফারসী (রা.),
    তোমায় জানাই সশ্রদ্ধ সালাম।

    4
    3 Comments
    • হযরত সালমান ফার্সী (রা.) মাদায়েনের গভর্নর হিসেবে বছরে ৫০০০ দিরহাম ভাতা পেতেন, যার পুরোটাই তিনি মানুষের কল্যাণে দান করে দিতেন। নিজের জীবিকা নির্বাহের জন্য তিনি কারো ওপর নির্ভর না করে বাজারে গিয়ে খেজুরের পাতা কিনে আনতেন এবং তা দিয়ে নিজ হাতে ঝুড়ি বা পাটি বুনতেন। সেই ঝুড়ি বিক্রি করে যে সামান্য তিন দিরহাম আয় হতো, তা দিয়ে তিনি নিজের খাবারের ব্যবস্থা করতেন এবং বাকি অংশটুকুও অভাবীদের মাঝে বিলিয়ে দিতেন; ক্ষমতার শীর্ষে থেকেও এমন কঠোর শ্রমনির্ভর ও নির্লোভ জীবনযাপন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।

      • অনেক অনুপ্রাণিত হলাম… এমন অনন্য অসাধরণ এক ব্যক্তিত্বের সাথে পরিচিত হয়ে… ❤

    • মাশা-আললাহ এই ঘরানার কবিতা যেমন ইসলামের ইতিহাস বলে একই সাথে ইমানি চেতনা বৃদ্ধি করে।

Skip to toolbar