Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 7 months, 1 week ago

    নদী ও জীবনের কাব্য

    পদ্মা মেঘনা যমুনা,
    বহে প্রাণের টানে।
    সুখ বিলায় নদী,
    মাঝি ভাটিয়ালি গানে।

    আরিয়াল খাঁ কূলে,
    জমে প্রেমের মেলা।
    সুরমা কুশিয়ারা ঢেউয়ে,
    দুঃখ ভোলার খেলা।

    তিস্তা পশুর তীরে,
    স্বপ্ন বাঁধে চাষি।
    শীতলক্ষ্যার শান্ত জলে,
    নিত্য মধুর হাসি।

    ব্রহ্মপুত্র নদের বাঁকে,
    স্মৃতি জাগে মনে।
    ধলেশ্বরী রূপের ছোঁয়া,
    লাগে ক্ষণে ক্ষণে।

    বুড়িগঙ্গা নদীর বুকে,
    শহুরে প্রেম জাগে।
    কর্ণফুলী সাগরের টানে,
    গভীর মায়া লাগে।

    নাফ নদীর সীমান্তে,
    বিচ্ছেদ ব্যথা ভাসে।
    হালদা নদীর রুপালি,
    ফসলে জীবন হাসে।

    1
    1 Comment
Skip to toolbar