Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 7 months ago

    চরের ধুলোয় প্রেমের সুর

    তিস্তার বুকে তপ্ত বালুচর, মেলা বসেছে আজ,
    বাতাসার গন্ধে ম ম চারিপাশ, রঙিন চৈত্র সাজ।
    জিলাপি-মিঠাই, চুড়ির ঝিলিক, মাটির ঘোড়ার মেলা,
    তারই মাঝে শুরু হলো আজ প্রাণের কঠিন খেলা।

    ছয়টি ঘোড়ায় তেজি যুবক, লাগাম ধরা হাতে,
    চার কিশোরী লড়ছে সমান প্রাণের ধুকপুকানি সাথে।
    তুমি সেখানে রূপার মতো, তপ্ত রোদেও স্থির,
    ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ভাঙছো সবার ভিড়।

    আড়ালে দাঁড়িয়ে এক জোড়া চোখ, জল্পনা আর আশা,
    ঘোড়দৌড়ে নয়, তোমার মাঝেই তাহার ভালোবাসা।
    প্রপাগান্ডা আর হাজার কথা ভাসছে সবার মুখে,
    সে শুধু চায় বিজয় তিলক তোমার অম্লান মুখে।

    সবাই দেখছে গতির লড়াই, বালু ওড়া ধুম,
    কারো চোখে শুধু তুমিই আছো, কেড়ে নিয়েছো ঘুম।
    ষাঁড়ের লড়াই, নাগরদোলা— সব হলো আজ ম্লান,
    তুমিও যখন জয়ী হলে, জুড়ালো তার প্রাণ।

    2
    2 Comments
    • “ঘোড়দৌড়ে নয়, তোমার মাঝেই তাহার ভালোবাসা”—কবিতার সবচেয়ে সুন্দর অংশ এটি।

    • গল্প হিসেবে এবং কবিতা হিসেবে দুই দিক থেকেই ভালো লাগলো 🤍

Skip to toolbar