Profile Photo

বিদৌরা প্রিয়দর্শিনী বারহানOffline

  • bedowrapriodarshini
  • জানেন মায়া জিনিসটা বড্ড অদ্ভুত জিনিস। এই যে স্নেহ আর মায়া এই দুটো জিনিস আমাদের মধ্য এমন ভাবে মিশে থাকে আমরা জানতেই পারিনা। আর সেটা যদি থাকে আর একজনের প্রতি মায়ার দেয়াল যা একটু একটু করে বিশ্বাস দিয়ে বানানো হয় তাহলে তো তা আরো ভয়াবহ ।

    কারো প্রতি মায়া আমাদের অদ্ভুত রকমের বোকা করে দেয়। দুনিয়ার হাজার ক্ষুত মানুষটার ভিতরে থাকলেও ওই যে হাজার এক আর হাজার দুই নাম্বার ধাপে তার যতটা আদর,ভালোবাসা আর মায়াবী কথোপকথন সেই হাজার এক আর দুই নাম্বার ইট দিয়ে আমরা একটা বড় অট্টালিকা বানানোর সপ্ন দেখি। কিন্তু আমরা ভুলে যাই ওই ছোট ছোট দুই একটা ইট দিয়ে বড়জোর ছোট্ট পুতুলের বাড়ি হতে পারে বিশাল অট্টালিকা নয়।

    আমরা বুঝতে পারি সামনের মানুষটা ক্রমাগত মিথ্যে বলছে একটা ,দুইটা, তিনটা। একদিন,দুইদিন, প্রতিদিন। আমরা তবুও সেই মিথ্যে গুলোর সাথে চলার চেষ্টা করি। মেনে নেই, মানিয়ে নেই। বুঝে নেই, বুঝিয়ে নেই। কিন্তু কখনো বালির ঘর দেখেছেন? বা বরফের ঘর? বালির ঘর সমুদ্রের পানিতে ধুয়ে পানিতেই মিশে যায়। আর বরফের ঘর সূর্যের তাপে গলে যায়।

    ঠিক তেমন মানুষের মিথ্যেগুলো তেমন একদিন আমাদের কাছে এসে ধরা দেয়। আমরা ভাবি মায়া, স্নেহ,ভালোবাসায় একদিন মানুষগুলো পাল্টাবে একটু হলেও। আসলে উল্টো হয় মানুষ গুলো একই থাকে। তারা নিজের অবস্থান থেকে এক চুল নড়ে না আমরা পাল্টে যাই। আমরা বিশ্বাস করতে ভুলে যাই, ভালোবাসতে ভুলে যাই। হাসতে ভুলে যাই।

    আসলে কি জানেন আমরা একপাক্ষিক স্বার্থহীন বাঁচতে গিয়ে স্বার্থপর কাকে বলে তার সংজ্ঞা অপর মানুষ থেকে বুঝতে শিখে যাই। তাই এসব থেকে নিজেকে যতটা পারবেন সরিয়ে নিবেন।আর একান্ত যদি কারো মায়ায় পরে গিয়ে বলেই ফেলেন

    Teri jhuti batey maan loon,
    sach nehi toh jhut hi maan loon.
    Teri uss befijul batomain gum hu,
    Tu kahani bhi kahey main sach maan loon.

    তবে নিজেকে বুঝিয়ে বলবেন-

    woh jo jhut kahtey hain janab,
    woh jo jhut kahtey hain janab.
    hamarey Pyar ko bas souda kartey hain.
    Pyar toh saccha hota hain,
    pyar toh saccha hota hain,
    Yarr toh accha hota hain.
    jhut ki kahani toh dhoka hota hain,
    jhut ki kahani toh dhoka hota hain.

    3
    4 Comments
Skip to toolbar