-
সমর্পণ ও সত্যের খোঁজ
দরজায় এসে দাঁড়ালে তুমি অতি বিনীত সাজে,
তোমার কন্ঠস্বর প্রতিধ্বনিত হলো প্রাণের মাঝে।
মহাপ্রভু জানতে চাইলেন, “কে তুমি পথ চলো এই রাতে?”
বললে তুমি, “দাঁড়িয়ে বান্দা তোমার করুণাতে।”
ভালোবাসার শপথ নিয়ে সয়েছ দহন ভার,
অশ্রু তোমার সাক্ষী হলো, গাঁথলে বিরহ মালা।
পার্থিব সব মোহ-সম্পদ করেছ আজ বিসর্জন,
একমাত্র কাম্য তোমার প্রভুর মধুর ওই সান্নিধ্য যাপন।
ত্যাগের পথেই মুক্তি রাজে, নেই যে কোনো ভয়,
সত্যের আলোয় ধুয়ে মুছে হোক সব সংশয় জয়।
শান্ত মনে সমর্পণে যখন হারাবে নিজের সত্তা,
সীমানা ছাড়িয়ে খুঁজে পাবে এক পরম চিরন্তন সত্য।2 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam


অশ্রু তোমার সাক্ষী হলো, গাঁথলে বিরহ মালা — এই একটা জিনিস বোধহয় প্রত্যেকটা প্রাণীই অভিজ্ঞতা নেয় 🫠