Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 7 months ago

    ​সাত সমুদ্রের দূরত্ব

    ​সাত সমুদ্র তের নদী, পাড়ি দিয়ে ওই দূরে—
    তোমার কন্ঠ ভাসে রোজ, ফোনের ওপার স্বরে।
    ছেলের স্কুলের পড়া হলো? মেয়েটা কি খেল আজ?
    তোমার সবটা জুড়ে শুধুই যেন সংসারি সব কাজ।
    ​হোমওয়ার্ক আর নতুন জামা, টুথব্রাশের সেই খোঁজ,
    পুঙ্খানুপুঙ্খ জানতে তুমি ফোন করো আমায় রোজ।
    পছন্দের সেই খেলনা কেন কেনা হলো না আজো?
    শাসন আর আদরে তুমি দূর থেকেই রাজো।
    ​অথচ একটা গোপন কথা বুকের বাঁ-পাশে জমে,
    অভিমানেরা পাহাড় সমান, একটুও না কমে।
    সব খোঁজই তো নিলে তুমি, সবই তো হলো জানা,
    শুধু আমার কথা জিজ্ঞেস করতে কি তোমার মানা?
    ​আমিও তো মানুষ একজন, শুধু কি খবর দাতা?
    আমার কি নেই একলা থাকার কোনো দুখের খাতা?
    কেমন আছি? শরীরটা কি আজ খুব ক্লান্ত লাগে?
    এমন প্রশ্ন জাগে না কেন তোমার মনের আগে?
    ​নিজের প্রয়োজন মিটলে পরে ফোনটা রাখো কেটে,
    আমার একলা দুপুর একলা বিকেল যায় যে একা হেঁটে।
    আমিও তো চাই বলতে কথা, শুনতে তোমার সুর—
    তুমি কি কেবলই মা ওদের? আমি কি বহুদূর?
    ​ভালো থেকো আলোকি তুমি, থেকো আপন মনে, সংসার কি কেবলই দায়িত্বের এই কঠিন বন্ধনে? ‘কেমন আছো?’—এই কথাটুকু হয়নি বলা আর, তুমিহীনা এই হৃদয় এখন রুদ্ধ আকাশ।

    4
    4 Comments
    • সব খোঁজই তো নিলে তুমি, সবই তো হলো জানা,
      শুধু আমার কথা জিজ্ঞেস করতে কি তোমার মানা? অসাধারণ। আপনার প্রতিটি লিখাই বর্ণনাতীত সুন্দর। শুভকামনা আর শুভেচ্ছা সুপ্রিয় কবি ও লেখক বন্ধু…

    • দূরত্বে থাকা এক দাম্পত্য সম্পর্কের নিঃশব্দ বেদনা ও অভিমান ফুটে উঠল মনের মাঝে।

    • কবিতাটি নিঃশব্দ অভিমানের প্রকাশ…🤍

    • অসাধারণ…

Skip to toolbar