-
জলধির কাব্য
অনন্ত নীলিমার নিচে বসে একজন,
গণছে ঢেউয়ের প্রহর—বিরামহীন বিসর্জন।
ফেনিল সলিল এসে ধুয়ে দেয় পা,
স্মৃতিরা সেখানে বাঁধে নিঃশব্দ এক না।
এক কিশোরী চঞ্চল, দুচোখে তার স্বপ্ন অপার,
লম্ফঝম্পে যেন জয় করতে চায় অকূল পাথার।
সাগর পার হওয়ার অদম্য সেই জেদ,
মুছে দিতে চায় সে স্থলের সাথে জলের বিভেদ।
দূর দিগন্তে তখন এক জাল ফেলে মাঝির লড়াই,
সংসারের চাকা ঘোরে নোনা জলে, নেই কোনো বড়াই।
খেপলা জালের প্রতিটি টানে ওঠে জীবনের রূপালি আশ,
সমুদ্রই তার অন্নদাতা, সমুদ্রই তার শেষ নিঃশ্বাস।
ইতিহাসের পাতায় ভাসে ভাস্কো-দা-গামার সেই তরী,
জলপথের মানচিত্রে যে এঁকেছিল চেনা এক সরণি।
অজানাকে জানার নেশায় সে চিনেছিল ঢেউয়ের ভাষা,
ভারতবর্ষের উপকূলে বুনেছিল নতুন এক প্রত্যাশা।
কেউ সুধায়—”দেখেছ কি অতল ওই সি-মাউন্ট?”
পাহাড় যেখানে লুকায় জলের গভীরে, নিশ্চল মৌন ।
কেউ বলে—”চলো দেখি নাচিছে সূর্য আর চাঁদ,”
জলের বুকে আলোর নাচন, এক মায়াবী সুরের ফাঁদ।
সমুদ্র সে তো কেবল জল নয়, এক বিশাল আখ্যান,
কারো কাছে সে ঘর, কারো কাছে সে অসীম এক গান।2 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam

জলধারার সুন্দর এক জীবন্ত খেলা