Profile Photo

আহমেদ আরভিনOffline

  • sweetsohely
  • Profile picture of আহমেদ আরভিন

    আহমেদ আরভিন

    4 months, 1 week ago

    ‘লিখি’ তার নাম
    – আহমেদ আরভিন

    আমি তারে লিখিয়াছিলাম বসন্তে, ফাল্গুনের রেণু শাখা মেঘে অনিন্দ্য চরণে;
    দেখিয়াছিলাম তার অলকাবলী স্রোতের ঢেউ, বৈশাখী ঐ ঝড়ে নিভৃত হইয়াছিল কেউ।
    মনোহর আনন্দের এই সুকেশী তিলোত্তমায় – শরবিন্দু নিভু করিয়া ইঙ্গিত দেয় আমারে –
    কহে, তোমার প্রেয়সী, যে প্রিয়তম প্রেয়সী, সে নাই তোমার কবিতা শুনিবার;
    তুমি কেন খুঁজো, খুঁজো তারে নীরদের গগনে?
    আমি কই, হে মোর ঝঞ্ঝাবিক্ষুব্ধ হৃদয় – তোমারে আমি পালন করিব জলদ-আঁখি দিয়া,
    তুমি মোর জ্যোৎস্নারে আসার করিয়া দাও ঐ গগন দিয়া।

    আমি তারে লিখিয়াছিলাম শরতের বিকালে, মধুর হাওয়া গাইয়া যায় ঐ বিনয়ে,
    দেখিয়াছিলাম তার দু-বিলাসী আঁখি, সুবিলাসী এই দর্শনে আমি জনম জনম রাজি;
    জখম দিল পে দিল, ইশক মে ফির খোনে জানা পে রাজি।

    মোর বিভাবরী জলদের মেঘনা, অলোকসামান্য রূপের অধিকারী-লাবণ্য মেঘনা,
    তোমার অধর জলে মগন বিষাদ, বেণী কোমলতার উপমা –
    যদি চাও উপশমে, আনন্দলোকে মোর বিভাবনা;
    আমি ছুঁইয়া মাত্রই সন্ধিক্ষণে সন্ধ্যালোকের সব তারারা নিভিয়া যাবে,
    আলো দিবে অসাড় রাত, অমাবস্যার চাঁদ, অমোঘে কুহক মিলিয়া যাবে ।

    আমি নিদ্রায় শান্ত হইতে চাই, অমেয় তনু রেখার ভাঁজে তার – ধ্বংস হইতে চাই,
    তার আঁচল ছুঁইয়া আগুন শিখায় কবিতা লিখিতে চাই, বরং—তার প্রেমে পড়িতে চাই।
    ঘন অম্বুদে নীরবতা ছাড়িয়া যায় মোর , মরুৎ জল বাহিয়া যায় মোর সন্ধি বরাবর,
    মিলিবে কবে তার সহস্র দিবসের অজস্র আদর – কিংশুকী আঁধারের চরম ভাদর—
    আমি ঐ বসন্তের দিক চাহিয়া তার কাজলী সত্তা খুঁজিব,
    ঐ গগন গগন পার করিয়া তার রূপ খুঁজিব, তারে—খুব খুঁজিব।

    1
    4 Comments
    • কবিতাটি একাধারে ধ্রুপদী রোমান্টিকতা এবং প্রকৃতির ঋতুচক্রের এক চমৎকার মিশেল। আপনার লেখনীতে আধুনিকতার চেয়ে এক ধরণের চিরন্তন বা ‘ক্লাসিক’ আবেশ বেশি ফুটে উঠেছে।

    • আপনার কবিতাটি আবেগে ভরপুর এবং এটি পড়ার সময় এক ধরণের দৃশ্যমান ঘোর তৈরি হয়। কিছু জায়গায় শব্দের বিন্যাস বেশ জটিল হলেও, তা বিরহের গভীরতাকে প্রকাশ করতে সফল হয়েছে। এটি মূলত এক অমোঘ এবং অতৃপ্ত প্রেমের কাব্যিক দলিল।

    • উত্তম প্রয়োগ ঘটাইয়াছেন সাধু ভাষার! “মিলিবে কবে তার সহস্র দিবসের অজস্র আদর”__বড়োই চিত্তাকর্ষক হইয়াছে আপনার বিরচিত এই পংক্তিখানি! আপনাকে ধন্যবাদ জানাইলে কম হইয়া যায়, তারও অধিক প্রাপ্য হইয়াছে আপনার!

    • পড়ার সময় মনে হচ্ছিল যেন কোনো ধ্রুপদী কাব্যের মায়ায় হারিয়ে যাচ্ছি।

কবিতাতে কথা হবে - প্রতি ছন্দে থাকবে গল্প নয় লিপ্সু ।

Friends

Skip to toolbar