Profile Photo

মাহীম খানOffline

  • meho
  • Profile picture of মাহীম খান

    মাহীম খান

    1 month, 3 weeks ago

    প্রণয়কাল
    – মাহীম খান

    তোমাকে ভুলিবার জন্যে
    বাড়িয়েছি দূরত্ব,
    পাড়ি দিয়াছি বহু অচেনা পথে
    ব্যস্ত হইয়াছি নানান কাজে,
    কত সময় বিলিয়েছি
    অনর্থক কর্মে –
    শুধু তোমাকে ভুলার জন্যে।

    তোমাকে ভুলিবার জন্যে
    “তুমি আমার” শব্দগুচ্ছ দিয়া লিখিত
    দলিলপত্র দিয়েছি আগুনে,
    শুধু তোমাকে ভুলার জন্যে।

    তোমাকে ভুলিবার জন্যে
    মোর হৃদে স্থান দিয়াছিলুম
    দ্রোহের পদ্য,
    ভাবিয়াছিলুম এই বিদ্রোহী হৃদে
    প্রেম আসিবে না।

    তবুও, মোর বেহায়া হৃদে
    তোমারি স্মৃতি
    আবারও জাগিয়া উঠিলো।

    পরিশেষে মোর চিত্ত বলিয়া উঠিল,
    প্রণয়কালে –
    যাহারে না এক মূহুর্ত ভুলিতে,
    তাহারে কি করিয়া
    হৃদয় থেকে এতো সহজে মুছিবে?

    5
    9 Comments
    • আপনার সাধু ভাষার এই লিপিকাখানি পাঠ করিবার প্রাক্কালে এক ভিন্ন প্রকারের স্বাদ আস্বাদন করিলাম। পুনর্বার এই প্রকারের আনন্দ লভিলে মন্দ হইবে না। সেই প্রত্যাশাই থাকিলো। কুশলে থাকিবেন।পরিশেষে সাধুবাদ জানাইয়া অদ্য বিদায় লইতেছি।

    • ভ্রাতা, ইহা তুলনা করিবার বিষয় নহে! সাধু ভাষায় সাহিত্য চর্চা মৎ-স্বভাব বহির্ভূত। সাহিত্য চর্চার নিমিত্তে একখানি পঙক্তিও জীবদ্দশায় লিখিবার প্রচেষ্টা লই নাই এবং আগামীতে তাহার কোনো অভিপ্রায়ও আমার নাহি।আপনার লিপিকাখানি দেখিয়া মুগ্ধ হইয়া আপনার সুরে সুর মিলাইয়া আপনার প্রশংসা করিবার কার্যকারণে যৎসামান্য লিখিলাম!পরিশেষে সাধুবাদ জানাইয়া আজিকে পুনরায় বিদায় লইলাম। __ কুশলে থাকিবেন। ত্রুটি মার্জনীয়। ইতি।।

    • ‘তোমাকে ভুলিবার জন্যে দলিলপত্র দিয়েছি আগুনে’……………… স্মৃতিকে পোড়ানো গেলেও তার ছাইগুলো যে মনের ভেতর আরও বেশি উড়তে থাকে, বিরহের এক নিদারুণ ছবি এঁকেছেন।

    • যাকে ভুলতে এত আয়োজন, সে আসলে কখনো ভোলা যায় না। ❤️

    • শেষ লাইনে এসে কবিতা যেন নিজেই হার মেনে নেয়
      আর সেই হার মানাটাই সবচেয়ে সুন্দর।
      অনেক ভালো লিখেছেন। 🌿

    • খুবই আবেগপ্রবণ বাক্যগুচ্ছ! শুভেচ্ছা রইলো।

Skip to toolbar