-
রূপান্তরের জয়গান
বিশ্বমাঝে তুমিই একা, অদ্বিতীয় এক প্রাণ,
সবার সাথে মিলেমিশেই গাও যে জয়ের গান।
শূন্য হাতে পারো না কেউ করতে কিছু সৃষ্টি,
স্রষ্টার দেওয়া উপাদানেই রাখো সজাগ দৃষ্টি।
তুমি অনন্য সংকলক, সাজাও নতুন সাজে,
বিপুল মেধা ঢালছো তুমি রূপান্তরের কাজে।
তুমিই শ্রেষ্ঠ রূপান্তরকারী, মেটাও সবার আশা,
জড় বস্তুকেও দাও যে তুমি প্রাণের ব্যাকুল ভাষা।
পণ্যের মাঝে উপযোগ দাও, মেটাও সবার চাহিদা,
তোমার হাতেই বিশ্ব পায় নিত্য নতুন ফায়দা।
রূপ বদল আর গুণ বদলে তোমার নিপুণ হাত,
নতুন রূপে সাজিয়ে তোলো এই ধরণীর রাত।
বুকের মাঝে উচ্ছ্বাস আজ, মনে যে উন্মাদনা,
উজ্জ্বল পথে ছুটছো তুমি, নেই তো কোনো মানা।
স্রষ্টা দিলেন সব উপকরণ, তুমি দিলে তার প্রাণ,
উদীপ্ত এই রূপান্তরেই মানুষের জয়গান!2 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam


জড় বস্তুকেও প্রাণের ভাষা দেওয়া….🤍