-
তুমি অমাবস্যার নিদাঘ পূর্ণিমা
নেত্রজলের অবগাহনে তুমি বেগানা চন্দ্রিকা ,
চিত্তের অন্তরালে , প্লব মৃতের দুহিতা যেন
মোর লালসার মহার্ণবের কুলবালা-
তুমি একখণ্ড সুরমালা,
সুরের প্লাবনে পূর্ণ স্রোত , অবয়ব সঙ্গীতা
মুখরাগ শোষনে বিভোর , অন্ত নির্বাণা
মনপদ্মের প্রলয়ে ঘোর, রোষ ললনা ;
বালা , তুমি ক্ষণবিলাসের প্রণয়িণী
রুঢ় স্বার্থের শূন্যতা,
যেন গত ভাদ্রের প্রেম তৃষ্ণা
আর মহানিশার সুচিত্রা ।5 Comments-
আপনার লেখনীতে শব্দের কারুকাজ বেশ গভীর এবং ধ্রুপদী। বিরহ, লালসা আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠেছে এই পঙক্তিমালায়। বিশেষ করে “অমাবস্যার নিদাঘ পূর্ণিমা” বা “মনপদ্মের প্রলয়”—উপমাগুলো বেশ শক্তিশালী।
কবিতাতে কথা হবে - প্রতি ছন্দে থাকবে গল্প নয় লিপ্সু ।
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জুলহাজ আলী জীবন
@julhaj
পিপীলিকা
@abujubair
Poly Alam
@butterflywords
আজিজুর রহমান
@azizurrahman
End The river
@endtheriver
Puja Chakrabartty
@pujachakrabartty
আশরাফ রনজন
@mohammedashrafulislamashrafranjan
junaed all habib
@junaedallhabib



এটাই কবির আসল কৃতিত্ব…🤍