Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 6 months, 3 weeks ago

    মাটির মায়া

    মা বলেন, ‘খাতা খোল’
    আয় না কাছে বসি,
    জানলা দিয়ে দেখছি আমি
    পাতার মুখে হাসি।
    কচি পাতার নরম বুকে
    রোদের লুকোচুরি,
    আমার কেবল ইচ্ছে করে
    হতে মেঘের ঘুড়ি।

    বইয়ের পাতায় অক্ষর সব
    পিঁপড়ে হয়ে হাঁটে,
    মনটা আমার পড়ে থাকে
    সুরমা নদীর ঘাটে।
    বকুল ফুলের গন্ধে মাতাল
    উতল হাওয়ার দল,
    গাছের ছায়ায় শান্ত নদী
    করছে টলমল।

    পাহাড় আমায় হাতছানি দেয়
    নীল আকাশের গায়,
    মাটির সোঁদা গন্ধে আমার
    প্রাণ জুড়িয়ে যায়।
    ফুলের কুঁড়ি মুখটি খোলে
    ভোর বেলাকার গানে,
    পাখির কলতান যে কী কয়—
    কজন তা আর জানে?

    সবাই যখন মানুষ হতে
    যুদ্ধে নামে একা,
    আমি না হয় বুনো ঘাসেই
    পাই গো সুখের দেখা।
    মানুষ হওয়া মস্ত কঠিন—
    হাজার নিয়ম মানা,
    আমি বরং গাছ হবো এক
    কিংবা পাখির ডানা।

    শহর ছেড়ে পাল্লা দিয়ে
    সবুজ গাঁয়ে যাবো,
    মাটি-জলের স্পর্শে আমি
    আসল মানুষ হবো।

    3
    1 Comment
    • কবিতাটির সবচেয়ে শক্তিশালী পঙক্তি হলো— “সবাই যখন মানুষ হতে যুদ্ধে নামে একা, আমি না হয় বুনো ঘাসেই পাই গো সুখের দেখা।” এটি একটি গভীর জীবনদর্শন। সমাজ যখন সাফল্যকে একটি একাকী যুদ্ধ হিসেবে দেখে, কবি তখন প্রকৃতির অতি সাধারণ উপাদানের মধ্যে সুখ খুঁজে নেন। বিশেষ করে সুরমা নদীর উল্লেখ কবিতাটিকে একটি নির্দিষ্ট ভৌগোলিক ও সাংস্কৃতিক আবহে (সিলেট অঞ্চল) প্রাণবন্ত করে তুলেছে।

Skip to toolbar