-
❑
“প্রতিবন্ধী”
——মোস্তাক আহমেদ।
================================ওদের কারো পা নেই, কারো হাত নেই, কেউবা ইশারায় পৃথিবীটাকে মাপছে। কারো মুখ দিয়ে অনিয়ন্ত্রিত লালা ঝরে পড়ছে! কেউবা আবার এ পৃথিবীতে দাঁড়িয়ে থেকেও নিজেকে দেখেনি এখনো! কেউ কেউ আকাশের দিকে তাকিয়ে অকারণেই হেসে চলেছে!…….
—কী? এদের জন্য করুনা হয়?—আচ্ছা, আপনি কি এদের চেয়ে বেশি সুস্থ্য?
পাশের মানুষগুলোর কথা ভেবে দেখুন তো!
কারো মগজে জং ধরেছে বলে সে আর ভালোবাসাই টের পায় না। কেউ ক্ষমতার লোভে অন্ধ হয়ে তীব্র আর্তনাদকেও শুনতে পায় না। কেউ রাস্তায় এক্সিডেন্ট করে পড়ে কাৎরাচ্ছে, আর আপনি? ছবি তুলছেন? ভিডিও করছেন? জিভ আছে ঠিকই কিন্তু আপনার সত্য বলার স্নায়ুগুলো অনেক আগেই প্যারালাইজড হয়ে যায়নি? পাশের ডিস্টার্বেন্স এড়াতে কানে হেডফোন গুজে রাখেননি?দৃশ্যত, প্রতিবন্ধকতার কারণে কারো কারো হুইলচেয়ার লাগতে পারে, আমাদের লাগে একটা স্মার্টফোন কিংবা ছোট্ট অজুহাত।
একে অপরের হাত ধরতে ভয় পাই, আপন মানুষের চোখের গভীরে তাকাতে সাহস হারাই। এই যে অন্যের কষ্টে একটুও না কেঁদে দিব্যি ডাল-ভাত চিবিয়ে নিচ্ছেন— এর চেয়ে বড় পঙ্গুত্ব আর কী? ভেতরে যে বাস করে, সে তো কবে থেকেই মৃত পড়ে আছে নিত্য পরিচিত বিছানায়। তার কোনো হাত নেই হৃদয় ছোঁয়ার মতো, কোনো পা নেই সুন্দরের দিকে হাঁটার মতো। এর পরও বলবেন, আপনি সুস্থ্য?
3 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
পি.কে. সরকার
@pksarker
Nipun Chandra
@nipunch
Dr. Shaheen Mahmud
@shaheen
আবু তালহা নাটোরী
@abutalhanatori
সা দি য়া (নন্দিনী)
@nandini
AdabenTatali
@adabentatali



তথাকথিত “সুস্থতা”র গালে এক চরম চপেটাঘাত