-
🌸অচেনা শহরে একটুখানি তুমি🌸
ঢাকার ভিড়ে হারিয়ে গিয়েছিলো পথ
চারপাশ জুড়ে শুধু উঁচু উঁচু দালান,
অচেনা মুখ, ব্যস্ত মানুষের ঢেউ
আর যানবাহনের ক্লান্ত চিৎকার।আমি তখন একা
হাজার রাস্তায় দাঁড়িয়ে শুধু,
মনে মনে ভীষণ ভাবে
একটা মানুষকেই চিনতাম।তারগুলোর নিচে ঝুলে ছিলো বিকেল
ধুলো মাখা শহরটা কেমন অস্থির,
রিকশার শব্দ, দূরের হর্ন
সবকিছু মিলিয়ে এক অদ্ভুত ভয়।তবু আমি থামিনি
কারণ আমি জানতাম,
এই শহরের কোথাও
তুমি ছিলে।অনেক পথ পেরিয়ে
অনেক ভুল মোড় ঘুরে,
শেষ বিকেলের আলোয়
হঠাৎ তোমাকে খুঁজে পেলাম।সেদিন মনে হয়েছিলো
এই অচেনা শহরটা,
আজ আমার কাছে
হঠাৎ খুব আপন হয়ে গেছে।মানুষের ভিড়ে দাঁড়িয়ে
আমি শুধু তোমাকেই দেখছিলাম,
আর আমার ভেতরের ক্লান্ত পথগুলো
নীরবে শুধু হাসছিলো।ঢাকা তখন আর শুধু
শহর ছিলো না,
সে ছিলো অনেক ভয় পেরিয়ে
পাওয়া একটুখানি শান্তি।2 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
Friends
আয়েশা সিমা
@ayesha-sima
Emon Rahman
@emonrahman
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
nili
@nili
রবিউন নাহার তমা
@rn-toma243gmail-com
Nahar moyna
@moyna
মেহেদী হাসান
@saimul
নাফিউল ইসলাম নাফি
@nafiridoynafiulislamgmail-com



তুমিতেই শহর চেনা হয়….🤍