Profile Photo

পংকজ প্রিয়মOffline

  • PankajPriyom
  • Profile picture of পংকজ প্রিয়ম

    পংকজ প্রিয়ম

    1 month, 1 week ago

    কবিতা ◾মায়ের কোল
    ————————–পংকজ প্রিয়ম

    স্বর্গ নয়, স্বপ্ন নয়—
    একটি কোমল হাতের ছোঁয়ায়
    জেগে ওঠে আকাশজোড়া শান্তি,
    সেই তো আমার মা।

    ধুলোভরা পৃথিবীটাও
    তার স্নেহে ধুয়ে যায় প্রতিদিন,
    জীবন যুদ্ধে ক্লান্ত প্রাণ
    ফিরে চায় শুধু মায়ের কোল।

    অভিশপ্ত এই যুগে—
    যেখানে রাগ, হিংসা, বিভাজন,
    সেইখানে একমাত্র মা—
    ধৈর্য্যর দীপ্ত প্রতিমা হয়ে দাঁড়ায়।

    জন্মভূমির বুকে মায়ের মুখ,
    একটি ভাষা, একটি বিশ্বাস—
    শুধু ভালবাসা দিয়ে গড়া
    একটুখানি পরম আশ্রয়।

    এসো আমরা ফিরিয়ে দিই
    এই ধরণীকে মাতৃরূপে—
    যেখানে কেউ পর নয়,
    শুধু মায়ার বন্ধনে জড়িয়ে সবাইকে।

    [ মা দিবসে জগতের সকল ‘মা’ কে প্রণাম ]
    __________________________________________
    প রি চি তি

    লেখক : কবি ও গল্পকার। শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ সম্পাদনা করছেন-‘পলিমাটি’।
    প্রকাশিত একক গ্রন্থ দুইটি ও যৌথগ্রন্থ- পঞ্চাশের বেশি ৷
    মেইল : paulpankaj864@gmail.

    4
    1 Comment
    • শুভ মা দিবস! আপনার কলম থেকে এমন আরও মানবিক ও জীবনধর্মী সৃষ্টির প্রত্যাশায় থাকবো।

Skip to toolbar