Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🌸 তারের শহর 🌸

    এই শহরে আকাশ আছে তবুও মানুষ মাথা তুলে তাকায় না। কারণ মাথার উপর ঝুলে থাকে হাজারো তার, হাজারো চিন্তা, হাজারো অদৃশ্য ভয়। রাস্তার ভিড়ে হাঁটা মানুষগুলোকে দেখলে মনে হয়, সবাই কোথাও যাচ্ছে। কিন্তু কেউ আসলে পৌঁছাতে পারছে না নিজের কাছে। চোখে তাদের ক্লান্তি, মুখে নীরবতার পুরোনো ধুলো। কিছু স্বপ্ন এখানে বিদ্যুতের খুঁটির মতো দাঁড়িয়ে থাকে, তবুও ভাঙে না। কারণ ভেঙে গেলে মানুষ বাঁচতে ভুলে যাবে।

    এই শহরে সন্ধ্যা নামলে পাখিরাও নিচু হয়ে উড়ে যায়। হয়তো তারা জানে, উঁচুতে উড়ার সাহস এখন শুধু গল্পে বেঁচে আছে।

    একটা রিকশা ধীরে চলে যায় অন্ধকার গলির ভেতর। আর তার চাকার শব্দে শোনা যায় কোনো বাবার না বলা কষ্ট, কোনো মায়ের লুকানো কান্না, কোনো ছেলের একা হয়ে যাওয়ার ইতিহাস।

    মানুষ এখানে প্রতিদিন বাঁচে কিন্তু একটু একটু করে মরে। কারণ এই শহর শরীরকে আশ্রয় দেয়, মনকে নয়।

    (সংক্ষিপ্ত)

    5
    3 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar