-
তুমি হৃদয় জুড়ে
…….স্বপন বিশ্বাসতুমি আছো মা হৃদয় জুড়ে,
চোখের পাতার নীরব সুরে।
মলিন স্মৃতির কুয়াশায়,
তবু তোমার ছোয়া না পাই।ভোরের আলো, সন্ধ্যাতারা,
খুঁজে তোমায় দিশেহারা।
শূন্য ঘরে একলা বসে,
ডাকতে তোমায় অশ্রু ভাসে।আঁচলভরা স্নেহের গন্ধ,
আজও জাগায় মধুর ছন্দ।
দুঃখ এলে মনে হয় মা,
মাথায় রাখো স্নেহের ছোঁয়া।চোখের আড়াল, মনের কাছে,
প্রতিটি ক্ষণ তুমি যে আছো।
আমার প্রাণের গভীর তলে,
তুমি মা আছো অনন্ত জুড়ে।2 Comments
Friends
ই.ত.মু আদিল
@ispahat
M Abdul Haque
@mabdulhaque
MD. Imjamul Hoque Bhuiyan
@dpimjam
মোঃ আরিফুল ইসলাম
@md-arifulislam
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Abdullah Jubair
@abdullahjubair
abrar
@abrar



আবেগময় শ্রদ্ধার্ঘ্য….🤍