-
উতসর্গ:ছোট্ট মারুফ
মায়ের কোলে খোকাসেই যে ছোট্ট একটা থালা,
ওতে আর কেউ খায় না ভাত।
ছোট্ট বিছানার কাথা এখন খালি,
ওতে শোবার কেউ নেই।
সে এসেছিল সবার পরে,চলে গেছে সবার আগে।
তার হাটি হাটি পা পা,
ছোট্ট হাতের ছোট্ট ছোয়া।
মায়ের কোল এখন খালি।
ঘর ছেড়ে সে আছে অনেক দূরে,
তাকে মনে হয় সবার,ছোট্ট হাতের মুঠোয়
যেন কচি পাতার পরশ।
সে ছিলো সবার কোল ভরে,
সবার ভালবাসা।
হারিয়ে গেছে অচিন দেশে,
ফেরার পথ বন্ধ সব,
কারো মুখে নেই কোন ভাষা।
Friends
আয়েশা সিমা
@ayesha-sima
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
আহমেদ হানিফ
@hanif
নীরব কবি
@nirobkobi
NILOY PODDER
@niloypodder
মো আলেফ শরীফ
@alefsharif
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam

ছোট্ট থালাটি আর কেউ খায় না ভাত, বিছানার কাঁথা খালি—এই লাইন দুটো পড়ে চোখ ভিজে গেল। সবার পরে এসে সবার আগে চলে যাওয়া এক জীবনের গল্প এক মুহূর্তে বলে দিয়েছেন। অসহায় বেদনা, অসাধারণ লিখেছেন।