-
আমি মানিব্যাগের এক কোনায় পরে থাকা সেই ছেড়া নোট,যে দিনের পর দিন ঐ কোণেই পরে থাকে।যখন চকচকে আর নতুন নোট প্রায় শেষ হয়ে যায় তখন আমার কথা সামান্য মনে পরে।চেষ্টা চালানো হয় আমাকে কোথাও গছিয়ে দেয়া যায় কি না?সেই চেষ্টায় ব্যর্থ হয়ে “ধুর এটা কোনো কাজের না” বলে আমাকে আবার সেই এক কোনেই ফেলা রাখা হয়।অথচ আমি এমন টা ছিলাম না।আমিও তাদের মতো ছিলাম।তারপর যখন যার প্রয়োজনে আমাকে টানা হয়েছে,হাতের পর হাত বদল হয়েছি।কেউ কেউ তো আমাকে ছিঁড়ে ফেলারও চেষ্টা করছে।কিন্তু আমি টিকে গেছি।আমার জায়গা হয়েছে মানিব্যাগের এক কোণায়।এখন আমার তার সাথে বেশ ঘনিষ্ঠতা।
আমি জেনে গিয়েছি আমার প্রয়োজন ফুরিয়ে গেছে।ভারসাম্য বজায় রাখার জন্যই এখন থাকা আমার।যেদিন সেটাও ফুরবে আমি কোনো আস্তাকুঁড়ে আমার অর্ধেক টা নিয়ে পরে থাকব অবশিষ্ট যা আছে পঁচে যাওয়ার অপেক্ষায়।
এটাই আমার নিয়তি।
ভাবুনতো আমি যদি মানুষ হতাম।তাহলে গল্পটা কি একই থাকতো?
হয়তো থাকতো,হয়তো থাকতো না।
নিয়তি কি বদলানো যায়?
-রুপক(মিহিরের ডাইরি)2 Comments
Friends
Mehedy Hasan
@mehedyhasan
মৈনাক
@mainak
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
আর্য্য সপ্ত দর্শী
@nandini
খালেদা আক্তার
@khaledaakhter
শান্ত
@shanrisky
MI Shaikh
@mishaikh
Faridul Islam
@faridulislam
Khusi Moni
@khusimoni

ছেঁড়া নোটটি যেমন মানিব্যাগের কোণার সাথে এক ধরণের সখ্যতা গড়ে তুলেছে, মানুষও কি তেমনি একাকীত্বের সাথে এক সময় বন্ধুত্ব করে নেয়?