Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayoNabdullah140
  • Profile picture of অয়ন আবদুল্লাহ

    অয়ন আবদুল্লাহ

    2 weeks, 2 days ago

    এশার ওয়াক্তের পর

    কান্দনের পর আমি আর চোখে পানি রাখি না;
    সমুদ্র ঘুমায়া যায় ঘুটঘুইটা আন্ধারে।
    বসনে জইমা থাকে কারো শ্যাষ নিঃশ্বাস,
    প্রলোভনে ভুইলা যাই, মানুষ ছিলাম নাকি ফেরেশতা।

    ফুরায়া যাইতাছে দুয়া,
    অভিশাপে ভইরা যাইতাছে শহরের দেয়াল।
    চিক্কুর দিয়া বলি-
    মানুষ হইয়া আর জন্মাইতে চাই না প্রভু।

    আসমান জুইড়া সংসার পাতছে খোদা।
    জমিন জুইড়া সংসার পাতছে মানুষ।
    এর মাঝামাঝি আমি কোথাও ঝুইলা আছি-
    সেইটা কোনো স্বর্গ না, নরকের সীমান্ত হইতে পারে।

    যাই হোক,
    এই যে কবিতা লিখতেছি,
    এই যে হাসতেছি অমানুষের মতোন,
    এই যে মইরা গিয়া আবার জন্মাইতে চাইতেছি-
    এর কোনো কারণ নাই;
    কেবলমাত্র মানুষ না হওনের আক্ষেপটাই রইয়া গ্যালো।

    6
    8 Comments
Skip to toolbar