Profile Photo

Mong Sing MarmaOffline

  • Mong-Sing-Hai-Marma
  • Profile picture of Mong Sing Marma

    Mong Sing Marma

    4 years, 11 months ago

    জাতির পিতা
    মংসিং হাই মারমা
    বহিছে পাষান্ড দেহগঙ্গায় বেইমানী রক্তের
    স্রোতস্বিনী জ্বলধারায় মোস্তাক মীরজাফরদের দেহঅঙ্গে
    নরহত্যা মহাপাপ তার চেয়ে আরো বড়ো
    করে যদি যারা তাঁর পুত্রসম
    বিশ্বাসভাজ।
    জাতির জনক যিনি,তাকে শত্রু বেশে
    অতর্কিত মনে স্বপরিবারে করেছে নিধন।

    নিধন সর্বাংশে হলে সেই পাপ হয় আরো গুরুতর,
    জাতি হয় ধ্বংস দিশেহারা। সমগ্রজাতি ভাগী হয়
    পিতৃঘাতী সে ঘোর পাপ মহাপাপের
    যদি দেয় কেউ সাধু বাদ, যদি করে অপরাধ ক্ষমা।
    কর্মফল দিনে দিনে বর্ষে বর্ষে হয় এর জমা,
    একদা বর্ষণ বজ্ররূপে সে অভিশাপের।

    রক্ত ডেকে আনে রক্ত, হানাহানি হয়ে যায় রীত।
    পাশবিক শক্তি দিয়ে রোধ করা মিথ্যা মরীচিকা।
    পাপ দিয়ে শুরু যার নিজেই সে নিত্য বিভীষিকা।
    ছিন্নমস্তা দেবী যেন পান করে আপন শোণিত দেহে
    লোহিত স্রোতধারা ধমনীর মিশ্রিত রক্তের জ্বল ।

    বাংলাদেশ! বাঙ্গালীজাতি! বাংলাদেশী
    আর থেকে নাকো হায়! নীরব দর্শক হয়ে
    ধিক্কারে মুখর হও, করো বজ্রকন্ঠে প্রতিবাদ
    অন্যায় অবিচার, শাসন-শোষণ আর
    বাকস্বাধীনতা রুদ্ধকারীর বিরুদ্ধে,

    যা তুমি শিক্ষিয়ে ছিলে আত্ন বলিদানের মধ্যদিয়ে
    স্বাধীন বাংলার মুক্ত সংস্কৃতির সভ্যতা আজ অবরুদ্ধ
    প্রগতিশীল, স্বাধীনচেতা মুক্তমনা সংস্কৃতি আজ সরক সম
    হাত ধুয়ে এড়িয়ে দাও, অবমুক্ত কেরো সব ।

    যত দিন রবে হিমালয়,পাহাড়, পর্বত, শৃঙ্গ
    ঝিড়ি-ঝর্ণা, কাপ্তাই, সাঙ্গু, মাতা মুহুরী, কর্ণফুলী
    চেঙ্গী ইছামতি আর হালদা নদী
    তব পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান
    বাংলার মুসলিম, বাংলার হিন্দু , বাংলার বৌদ্ধ
    বাংলার খ্রিষ্টান আর মুক্তমনা প্রগতিশীল মনন চেতা,
    অধিবাসী, আদিবাসী, পাহাড়ী, সাওতাল, মনিপুরী
    শঙ্কর জাতি বাঙ্গালী;

    দিকে দিকে আজ অশ্রুর জলধারা
    তবুও বজ্রস্বরে তোমার স্মৃতি স্মরণে উচ্চ কন্ঠে বলি !
    নাই নাই ভয়, হবে হবে জয়
    জয় হোক তুমিই বীর বাঙ্গালীর
    বাংলার জাতির পিতা
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    4
    2 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar