Profile Photo

Ayasha Akkhter ShirinOffline

  • ayashaakkhtershirin
  • Profile picture of Ayasha Akkhter Shirin

    Ayasha Akkhter Shirin

    2 weeks, 4 days ago

    নিষ্পাপের_আর্তনাদ
    কলমে : আয়েশা_আক্তার_শিরিন

    যে দেশেতে শিশুরা আজ নিরাপদ নয় ,
    সে দেশেতে নারী দিবস পালন কেন হয়?
    আজকের শিশু আগামী দিনের নারী ,
    কোমল হৃদয়ের ক্ষতের দাগ সে তো হয় ভারী।

    আদরের ছলে চলে নিরব নির্যাতন ,
    কাউকে বলবে না এইভাবে করে শাসন।
    যদি কোন শিশু খুলতে চায় তার মুখ ,
    তবে তাকে সইতে হয় আজীবনের দুঃখ।

    কখনো নিভে যায় ছোট্ট জীবনের দ্বীপ ,
    অপরাধী তবু ঘুরে বেড়ায় নির্লজ্জ নির্ভীক।
    তাই প্রশ্ন জাগে সেই জানোয়ারদের কাছে ,
    কি এমন সুখ পেলি এই শিশুদের মাঝে?

    যাদের চোখে থাকে স্বপ্ন ,আকাশ ছোঁয়ার আশা ,
    কেন ছিনিয়ে নিস তাদের হাসি আর ভাষা?
    মনে রেখো নিরব কান্না থেমে থাকে না চিরকাল,
    একদিন সেই কান্নাই জ্বালাবে প্রতিবাদের জ্বলন্ত মশাল।

    যে সমাজ শিশুদের রক্ষা করতে পারে না শেষমেষ,
    ইতিহাসের পাতায় সেই সমাজে থাকে কলঙ্কের রেশ।

    3
    1 Comment
    • এরকম একটি বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি।মঙ্গল হোক আপনার।

Friends

Skip to toolbar