Profile Photo

Ashik MokamiOffline

  • ashikmokami
  • Profile picture of Ashik Mokami

    Ashik Mokami

    1 month ago

    উপকথা ১২ মে

    আসল মানুষ- নকল মানুষ

    নিজের চোখ খোলা রেখে যখন শুরু করবে চলতে—
    নকল মানুষ আর আসল মানুষ- দুই কথা শুনবে বলতে!
    তোমার যেখানে স্বার্থ নেই, তুমি সেখানে বাধ্য নও
    তাড়াতাড়ি আপদ দূর করবে? কি এত দরকার!
    কোন দেশের প্রধানমন্ত্রী তুমি? ঘরে গিয়ে থাকবে বসে-
    পায়ের উপর পা তুলে—তোমার এত কি আবদার?

    একজন তোমার ভালো বলে, সে তোমায় ভালবাসে!
    বাকি সবার নিজের স্বার্থ- সকল প্রশ্নের এত জবাব কেন?
    আপন মানুষ চিনতে শেখ— নি:স্বার্থে তারা বন্দি!
    অধিকারের শেয়ার না হলে, কারো সাথে নেই তোমার সন্ধি!

    3
    2 Comments
    • আপনজন চেনার তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক কবিতা…..🤍

    • স্বার্থ ছাড়া সন্ধি নেই
      চিরসত্য

Skip to toolbar