Profile Photo

Abcde gh.Offline

  • abcdegh.
  • Profile picture of Abcde gh.

    Abcde gh.

    2 months ago

    খোলা চিঠি

    খোলা চিঠি পথের কথায়,
    পথহারা পথিক যাযাবর,
    খুঁজে নেয় তাও তবুও ঠিকানা—
    পথের মানুষ পথেরই ঠিকানায়।

    কী-বা পেলাম আমি
    তোমাদের কামুক শরীরবৃত্তীতে?
    বিকার-নষ্টামির জারজ ফিটাস,
    জন্ম নিলাম আমি।

    তোমাদের জ্বালা-যৌবন
    মেটাবার ক্ষুধা, পরিচয়হীন
    অনাগত প্রাণের অন্য কোনোভাবে
    এ পৃথিবীতে বেঁচে থাকার
    অধিকার নষ্ট করে,
    সার্জিক্যাল কালো ব্যাগে
    আমার ডেডবডি ঢুকিয়ে।

    তোমাদের বেঁচে যাওয়া
    খাবার রেডি করা
    রেস্টুরেন্ট ওয়েটারকে দেওয়া টিপস
    অঙ্কটা কম বলে গেলাম না?

    খোলা চিঠি পথের কথায়,
    পথহারা পথিক যাযাবর,
    খুঁজে নেয় তাও তবুও ঠিকানা—
    পথের মানুষ পথেরই ঠিকানায়।
    কী-বা পেলাম আমি?

    1
    2 Comments
Skip to toolbar