Profile Photo

Rathy rathyOffline

  • rathyrathy
  • Profile picture of Rathy rathy

    Rathy rathy

    3 weeks ago

    নিশীথ রাত

    এখন নিশীথ রাত,সবাই ঘুমচ্ছে।
    আমি জেগে রই।
    রাতের আঁধারে চারপাশের শেয়াল,শকুন
    সব ওত পেতে থাকে,
    শিকার খুঁজে পেতে।
    এখন নিশীথ রাত,সবাই ঘুমচ্ছে।
    আমি কেনো ঘুমাচছি না?
    ওরা ও ঘুমচ্ছে না,
    থেকে থেকে শিকারির দল সুযোগ সন্ধান
    করে,ওদের চোখে কি ক্ষুধাতুর আলোর ঝিলিক! কেউ কি জানে?
    ওরা শিকার কে লুফে নেয়, চোখের নিমেষে,
    তারপরে দিনের আলো আসার আগেই,
    সব শেষ। হাজারো মানুষ, জনতার ঢেউ
    আছড়ে পড়ছে ওদের শাস্তি দেখবে বলে।
    কিন্তু, কোথায় সেই ন্যায়বিচারের বাণী,
    যার এক ঝলক দেখার জন্য সবার এতো অপেক্ষা।
    এই রাত পেরিয়ে কি ভোর হবে না?
    জানতে চায়,আবালবৃদ্ধবনিতা,
    বাংলার জমিনে ওদেরও আমরা রক্ত মাখা অসহায় দেখতে চাই, যাতে আমাদের ঘুমিয়ে
    থাকা বোনগুলর আত্মা শান্তি পায়।
    ওদের আত্মা ই তো উল্লাস করবে,
    দেহ তো ওরা ছিড়ে ছিড়ে খেয়েছে।
    এখন,নিশীথ রাতে সবাই ঘুমচ্ছে।

    1 Share
    3
    2 Comments
Skip to toolbar