Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 5 months, 1 week ago

    সেদিন সন্ধায়

    আবার নিকুঞ্জে সেথায়
    হিমকুহেলির সন্ধায়
    শুকনো মাঠে
    বসিয়া থাকিব দুজনায়
    ঝরাপাতার পদদলিতের শব্দ- দহন
    বুকের ভেতর যখন
    অস্ফুট কান্নায় আসিবে
    তখন দেখিবো তোমায়
    নির্জন নিরালায় কুয়াশায়
    তোমার হাতের শীতল পরশ
    পরম যতনে রাখিবে আমায়
    হয়তা কুয়াশাচ্ছন্ন সেদিন
    থাকিবেনা তুমি
    ডাকিবেনা দুষ্ট চাঁদ ইশারায়
    পরম আদরে হরষায়
    তবু দূর বন থেকে
    ভেসে আসবে হাঁক
    শিশিরে শিশিরে তখন সপ্তশির ডাক
    অনন্ত গগনে মেঘহীন আকাশে
    জাগিবে নক্ষত্র ঝাঁকঝাঁক
    সেদিন সন্ধায়
    একাকী নিরালায়
    দেখিব নক্ষত্র -পিন্ডে তোমায়

Friends

Skip to toolbar