Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • স্পাইনাল কলাম
    সোহেল নেওয়াজ

    আমি আমার Spine খুঁজছি
    শরীরের কাঠামোতে কোথায়
    জানি থাকে?
    বয়সের ভারে ন্যুজ হয়
    বেঁকে যায়
    ইচ্ছে করলেও চলেনা
    এখন কাশরুকা সচল
    নাকি অচলায়তনে
    এসব প্রশ্ন অবিরাম ঘুরছে
    গ্রহ -গ্রন্থি
    রক্তের গ্রুপ বিভাজনের
    শরীরে সবটুকুই পানি
    নাকি রক্ত – মাংস ও আছে
    সবকিছু তছনছ করে
    কোথাও যদি স্পাইনাল কলাম
    খুঁজে পাই
    জানিয়ে দিয়ো যাবো

    4
    6 Comments
  • স্পাইনাল কলাম
    সোহেল নেওয়াজ

    আমি আমার Spain খুঁজছি
    শরীরের কাঠামোতে কোথায়
    জানি থাকে?
    বয়সের ভারে ন্যুজ হয়
    বেঁকে যায়
    ইচ্ছে করলেও চলেনা
    এখন কাশরুকা সচল
    নাকি অচলায়তনে
    এসব প্রশ্ন অবিরাম ঘুরছে
    গ্রহ -গ্রন্থি
    রক্তের গ্রুপ বিভাজনের
    শরীরে সবটুকুই পানি
    নাকি রক্ত – মাংস ও আছে
    সবকিছু তছনছ করে
    কোথাও…Read More

    4
    8 Comments
  • প্রকৃতির খেয়ালে!
    সোহেল নেওয়াজ

    এত জল এলো কোথা থেকে!
    চতুর্দিকে , পানি- জল
    বৃষ্টির কোলাহল;
    মানুষগুলো, মানুষ কেবল?
    এত দুঃখ ছুঁয়ে ছুঁয়ে যায়,
    বৃষ্টি কি নিজেও অসহায়?
    জন্ম কি থমকে গেছে!
    পানি- জল মিশে গেছে
    প্রকৃতির খেয়ালে!
    এত বাঁধ কে গড়েছে
    কে এলে নিজ থেকে?
    আড়ালের গুহায়:
    হুলস্থূল চারিদিকে
    মানুষ কি চেনা যায়?

    5
    5 Comments
  • একটা গোলাপ দোকান

    একটা গোলাপ দোকানে তুমুল মতান্তর
    কেউ ব’লে গোলাপ বিকশিত নয়তো ;
    কেউ ব’লে শোভিত সুন্দর
    কেউ ব’লে ভুল ফুলের দোকানঃ
    সারাদিন বাগানের পরিচর্যা করা মালি
    রেগে বলে বাগান করাই ভুল।
    বাগানের প্রতিটি ফুল এক নয়!
    আরও অনেকের সুবাসিত নাক
    ঘ্রান তারতম্য শুঁকে শুঁকে
    দেখে, দেখে, গ…Read More

    1
    1 Comment
  • কুলিন কাক

    একটি শালিকের সাথে চড়ুইদের বৈঠকে
    একটি কাক এসে দাঁড়ালো পুরোহিত হয়েঃ
    তটস্থ সভায় কুলিন কাক বিশাল ভাষনে
    গাইলো নিজের মর্যাদায় বাক আড়ম্বর।
    সকলে নিশ্চুপ ছিল,
    একটি চড়ুই তার চিত্রনাট্য
    তুলে ধরতেই কাক চেচিয়ে উঠলো।
    মলিন মুখাবয়বে কাচুমাচু সভাসদ
    ধেয়ে গেলো চড়ুই এর দিকে।
    এরপর নিমজ্জিত রণতরীঃ
    উড় গেলে প্রতিরোধে।

    3
    5 Comments
    • কাকের রাজে চড়ুই নীরব…..🤍

    • কবিতাটা পড়ে সুকুমার রায়ের ‘হযবরল’ বা ব্যঙ্গাত্মক কবিতাগুলোর কথা মনে পড়ে গেল।
      পশুপাখির গল্পের ছলে এত বড় একটা সত্যি কথা বলে দিলেন!
      আপনার লেখার হাত খুব ভালো, চালিয়ে যান।

    • খুব সুন্দর লেখা। ভালো লাগলো

  • মোরগদের গেছো সম্মেলনে
    সোহেল নেওয়াজ

    একদা ত্রয়ী মোরগদের
    গেছো সম্মেলনে হাজির মনুষ্য প্রজাতি
    স্বাদের অভিজাত সংবাদ রেসিপির
    মেনু উল্টায়ে
    দেশী ঐতিহ্য সৃষ্টির রসায়ন
    তোলপাড় করে ভাবনায়।
    মানুষের চিন্তা পৃথিবীর
    সকল সমৃদ্ধি তাদের।
    মোরগদের মধ্যে ও ভয়
    তাঁরা জানে মানুষ বন্ধু ন,য়
    আসলে সত্য চিরকাল সত্য
    মা…Read More

    3
    7 Comments
    • মানুষের লোভে বিপন্ন প্রকৃতি….🤍

    • প্রাণীর চোখে মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি বেশ অভিনব ও তাৎপর্যপূর্ণ
      লেখনী সত্যিই প্রশংসনীয়।

    • ‘মানুষের মনে পাপ: শান্তি উড়ে, বাড়ে উত্তাপ’—কথাটা একদম অনস্বীকার্য বাস্তব। দারুণ লেখনী!

  • লেলিহান চোখ

    তোমার চোখ দুটি
    জ্বলছে লেলিহান,
    বাড়ছে দ্বিগুণ আগুন
    পুড়ছি অনির্বাণ!
    লালচে চোখ দু’টোর
    ভীষণ অসুখ
    হয়নি একটুও ভুল
    চিনতে আমার মুখ!
    যতদূর সুর- অসুর
    বাজছে বিরহ নুপুর
    কেন জানি আজকাল
    সবকিছু ভুলভাল।

    3
    4 Comments
  • এসো নির্ঝরিণী

    ঝংকার ওংকার
    এসো মেঘমল্লার
    রিমিঝিম রিমিঝিম
    ঝরে যাও সারাদিন
    তপ্ত তনুমন
    ভিজুক নিশিদিন
    এসো নির্ঝরিণী
    এসো সুহাসিনী
    হৃদয় বুভুক্ষু মম
    পুড়ছে রাত্রিদিন
    এসো দহন শেষে
    এসো ভালোবেসে
    মিষ্টি বৃষ্টি দিন

    4
    7 Comments
  • শহরের চাঁদ

    শহরের এই চাঁদ
    যতটা না আলো দেয়;
    তারচেয়ে বেশি আলো ছড়ায়!
    দুচোখ ভরে দেখি:
    আধার নৈঋতে সেকি,
    বুকের ভেতর ,
    তরঙ্গিত আলোঘর।

    তোমার চোখ আকিঁ
    আকিঁবুকিঁতেও ফাঁকি
    তবু্ও আলোর ঘোর
    ঘুম ভেঙে বেঘোর,
    মনে হয় নিশিভোর
    আলোয় ডুবে থাকি!

    5
    12 Comments
  • তোমার জন্যই
    বেঁচে আছি!
    সোহেল নেওয়াজ

    এখন তোমার কাছে
    আমার চোখের জন্য
    চাইনি কিছু!
    যে রুপোলী আলোয়
    চকচক করে তোমার,
    অকৃত্রিম রূপ
    অন্ধ হলে দেখে
    নিতে পারি !
    এমন প্রেম যে নদীর
    পথে পথে ছুটছে সে-ও
    তোমার জন্য।
    পৃথিবীর গানে
    আকাশের নীচে
    তোমার জন্যই
    বেঁচে আছি!
    কবিতার পথে
    অবারিত সবুজ
    চোখ বুঁজে…Read More

  • দাঁড় কাক
    সোহেল নেওয়াজ

    দাঁড় কাক দাড়িয়ে থাক
    যে উড়ছে উড়ুক
    যে ফিরছে ফিরুক
    কতটা আকাশ পেলে
    দেখবি ডানা মেলে
    ঘুচবে নীলাভের অসুখ
    অনেক দূরন্ত ছায়া
    নিবিড় দীর্ঘ মায়া
    মাথার ওপর যখন
    ইচ্ছে মতো তখন
    দেখে- নে দিকবিদিক
    এমন এলেমেলো চোখে
    লাভ কি চেয়ে দেখে
    সূর্য উঠবে ঠিক
    ফুটবে আলো সঠিক
    হাতাশা কুয়াশার…Read More

    5
    8 Comments
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz changed their profile picture

    5
    4 Comments
  • সেদিন সন্ধায়

    আবার নিকুঞ্জে সেথায়
    হিমকুহেলির সন্ধায়
    শুকনো মাঠে
    বসিয়া থাকিব দুজনায়
    ঝরাপাতার পদদলিতের শব্দ- দহন
    বুকের ভেতর যখন
    অস্ফুট কান্নায় আসিবে
    তখন দেখিবো তোমায়
    নির্জন নিরালায় কুয়াশায়
    তোমার হাতের শীতল পরশ
    পরম যতনে রাখিবে আমায়
    হয়তা কুয়াশাচ্ছন্ন সেদিন
    থাকিবেনা তুমি
    ডাকিবেনা দুষ্ট চাঁদ ইশারায়
    পরম…Read More

  • কিংকর্তব্য হ’য়ে আছি
    সোহেল নেওয়াজ

    হঠাৎ মশারী ঘেঁষে এক মুখাবয়ব
    সপ্ন উড়িয়ে নিয়ে হলো নিরব
    শুধুই ভেংচে গেলে জীবন আয়োজন
    জন্ম মৃত্যু সে-তো বিধির লিখন
    কখনো ইচ্ছে করে
    নিজের মড়িঘরে
    দেখে আসি দেহাবশেষ

    এখন বৃষ্টি আসে পোশাক পড়ে
    উনুনে নামিয়ে দেহ
    শান্তি খোঁজে অদ্ভুত আঁধারে
    কিংকর্তব্য হ’য়ে আছি
    ঊর্ধ্…Read More

    6
    6 Comments
  • Profile Photo
    Taposh Kumer dey
    @taposhkumerdey
  • পথিক কবি
    সোহেল নেওয়াজ

    চলতে পথে
    একলা যখন থাকি,
    নানা রংয়ের ভাবনা
    নব রুপে দেখি!
    আমিই হাঁসি , আমিই কাঁদি
    আঁখিতে রাখি আঁখি
    আমিই খুঁজি সেকি!
    চপলতা কিংবা হেলায়
    আপন কথা আপনি বলায়,
    খুঁজি সে পর নাকি?
    চলতে পথে একলা যখন থাকি,
    আকাশ দেখি, দেখি তরুলতা
    দেখি দুঃখ ফুটপাতে
    ভাবি আমি যা-তা।
    নদী দেখি
    দেখি আমি প…Read More

    5
    3 Comments
  • শেষ হলে বেলা

    শেষ হলে বেলা
    লীলা হবে সাঙ্গ
    ওহে কবি,
    আজ রচিছ,
    ” যে গান”
    শুনিবেনা কেহ!
    তোমারে রচনা ,
    রচি নতুন করি,
    তোমায় করিবে ব্যঙ্গ!
    উপহাসের সুরে
    নিজমতো করে
    গাহিবে গান ভিন্ন!
    যে ধারায় তুমি
    অমৃত সুধা
    রচিছো দিনমান।
    তোমার সে ধারা
    হবে ছন্নছাড়া
    গাহিবে তাঁহারা
    নিজ নিজ গান!

    6
    3 Comments
  • পাখিদের সাথে কথাবলি!

    পাখিদের সাথে কথাবলি!
    “ঘুম ভেঙেই যেতেই
    যতো গৃহস্থালি ”
    কিচিরমিচির শব্দের গুণাবলি,
    ঝগড়াঝাটি হতেই করে হুলাহুলি!
    “তিন, চার, পাঁচ -ছয়
    তাঁর থেকে বেশি নয়”
    বারান্দায়, কার্নিশে, ঘুরেফিরে :
    আসছে- যাচ্ছে বারেবারে।
    “কাকেদের শহরের চড়ুই, শালিক
    উড়িয়ে নিচ্ছে মন দিকবিদিক ”
    অন্য পাখি আস…Read More

    6
    8 Comments
    • পাখিদের সাথে কথোপকথনের এই সহজ ভঙ্গিটি খুব ভালো লাগলো।

    • এই কবিতার ‘শৈলী’ অনেকটা সহজ পাঠের মতো হলেও এর অন্তরালে রয়েছে গভীর জীবনবোধ। কবি এখানে দেখিয়েছেন কীভাবে তুচ্ছ ‘চড়ুই-শালিক’ আমাদের মনের দিকবিদিক উডিয়ে নিয়ে যেতে পারে। ছোট ছোট পঙক্তির বিন্যাস (Short Stanzas) দ্রুতলয়ের নাগরিক জীবনেরই এক শৈল্পিক প্রতিচ্ছবি।

      • অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় লেখক , ভালো থাকবেন ❣️❣️

    • শূন্যতার অসীম….🖤

    • বারান্দার পাখিদের কিচিরমিচির, ঝগড়া আর উড়ে যাওয়ার মধ্য দিয়ে জীবনের ছন্দ খুঁজে পাওয়ার আনন্দ

  • আয়না
    সোহেল নেওয়াজ

    আমি যাকে আয়নায় দেখি প্রতিদিন
    যার, চুল,মুখ, হাত, পা, চোখ, কান
    ভীষণ ভাবে পরিচিত আমার,
    অথচ সবচেয়ে অপছন্দের সে আজ।
    নতুন কোন পথে
    আবার তাঁর সঙ্গে কাব্যিক পরিচয় হবে কি?
    আমার আত্মার নিগুঢ় নৈসর্গিকতা
    ভালোবাসার জন্য কি অপেক্ষা করবে?
    কবিতা সড়কগুলো এখনো পর্যন্ত
    ধূলোময় পঙ্কিল দিনগুলোর কথ…Read More

    4
    6 Comments
    • “আমি যাকে আয়নায় দেখি প্রতিদিন
      যার, চুল,মুখ, হাত, পা, চোখ, কান
      ভীষণ ভাবে পরিচিত আমার,
      অথচ সবচেয়ে অপছন্দের সে আজ। …” খুব অন্যরকম প্রকাশ। ‘সবচেয়ে অপছন্দের’ – সহসা কেউ কবিতায় বলে না। এই কারণেই – চোখ আটুকে গেল। পুরো লেখাটাই সুন্দর। শুভেচ্ছা নিন।

    • ‘যতই ভালোবাসার কবিতা লিখি, অন্তরে সহস্র মৃত্যুর কাফন’—এই লাইনটি বুকের ভেতর গেঁথে গেল।

    • কবিপ্রিয়, আপনার কবিতা সবসময়ের মত হৃদয়ে অদ্ভুত দোলা দিয়ে গেল! ভালোবাসা নেবেন!

  • Load More Posts

Friends

Profile Photo
Taposh Kumer dey
@taposhkumerdey
Profile Photo
MD Sakib all hasan
@mdsakiballhasan
Profile Photo
As Talukdar
@astalukdar
Profile Photo
কাজী ম্যাক
@kazimac414gmail-com
Profile Photo
mohosin Ali
@mohosinali
Profile Photo
Mojib Rsm
@mojibrsm
Profile Photo
Md Abdullah
@mdabdullah
Skip to toolbar