Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • মন ২য় পর্ব
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    মন ভা‌সে হাওয়ায় হাওয়ায়
    জা‌নি না কতদূ‌রে কতদূ‌রে
    উ‌ড়ে যাওয়া যায়।

    মন‌কে ব‌লি লাগাম দাও
    ‌কি‌ঞ্চিত ভাবনার মধ্য দি‌য়ে যাও
    ‌বিহঙ্গ নও তু‌মি তাই উড়াউ‌ড়ি
    এবার বন্ধ ক‌রে দাও।

    ‌কে শো‌নে কার কথা হায়
    অবুঝ মন নিরালায় মুচ‌কি হা‌সে
    আকা‌শের সীমানায় তার দৃ‌ষ্টিপাত
    উ‌ড়ে উ‌ড়ে চ‌লে মন ভে‌সে ভে‌সে।

    ম‌নের খেলা ম‌নের জানালায়
    ‌কে আট‌কে রাখ‌বে তা‌কে হায়
    অবুঝ মন উ‌ড়ে চ‌লে আপনায়।

    পাওয়া না পাওয়া জা‌নে না মন
    কাঠ‌খোট্টা বাস্তবতার শকু‌নি দৃ‌ষ্টি
    ‌কিছুই মা‌নে না বেপ‌রোয়া মন
    উ‌ড়ে উ‌ড়ে রে‌খে যায় তার সৃ‌ষ্টি।

    5
    3 Comments
    • আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতে গিয়ে ভুলবশত রিজেক্ট হয়ে গেছে। দুঃখ প্রকাশ করছি।
      আর এ বিভাগে আমি অনেকদিন থাকলেও এর মাথামুণ্ডু আমি বুঝি না। ফ্রেন্ড রকোয়েস্ট কিভাবে করতে তাও ভুলে গেছি।
      দয়া করে আবার করবেন।

    • মন ভা‌সে হাওয়ায় হাওয়ায়

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar