-
“মানুষ দেখার কৌতূহল আমার নেই,
স্রষ্টা দেখার সাধনা আমার।
সুন্দরকে দেখার তপস্যা আমার।”
– কাজী নজরুল ইসলামচর্মচক্ষুর ওপাড়ে
– শায়েরুল ইসলামমানুষের মেলা ঘুরে ক্লান্ত এ চোখ,
বাহিরের অবয়বে মেটে না তো ক্ষুধা;
নশ্বর এ কায়াতে শুধু মিছে মোহ,
খুঁজে ফিরি অবিনাশী অমৃতির সুধা।
মানুষ দেখার সেই কৌতূহলহীন—
হৃদয়ে জেগেছে আজ ব্যাকুল পিপাসা,
চেনা এই জগতের সীমানা পেরিয়ে
অজানার পানে ধায় সুদূরের আশা।
তুমি তো লুকিয়ে আছো সৃষ্টির ভাঁজে,
মহাবিশ্বে পাতা তোমারই সে আসন;
নিশিদিন চলিতেছে অন্তরে বাইরে
পরম সে রূপ দেখার তীব্র আরাধন।
রক্ত-মাংসের এই আবিলতা ছেড়ে
স্রষ্টারে ছুঁয়ে দেখার সাধনা আমার,
অণুতে পরমাণুতে লুকিয়ে যে আছে—
খুলে দাও হৃদয়ের রুদ্ধ দুয়ার।সুন্দর সে সত্যের পরম প্রকাশ,
চরাচরে বয়ে যায় যার রূপ-ধারা;
সে রূপের অতলেতে হারিয়ে গিয়েই
হতে চাই চিরতরে মগন ও আত্মহারা।
জাগতিক কোলাহল দূরে ফেলে দিয়ে
সুন্দরের ধ্যানে হোক জীবন অবসান,
তপস্যার আগুনে পুড়িয়া এ মন
গাক শুধু অসীমের মিলনের গান।1 Comment
Friends
Kd Rezaul Karim Hira
@kdrkh2005
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
নীরব কবি
@nirobkobi
Shrabon
@shrabon1
তহমিনা পারভীন
@tohominaparvin
মিনহাজ লিমন
@minhaz-limon
শিপ্রা সরকার
@shiprasarker
আজিজুর রহমান
@azizurrahman
রবিউন নাহার তমা
@rn-toma243gmail-com


মানুষের মেলা ঘুরে ক্লান্ত এ চোখ