Profile Photo

কুমুদ শুভ্র ফারুকOffline

  • KUMUDSHUVROFARUK
  • মণিহার
    _____ কুমুদ শুভ্র ফারুক

    কবিতা কি লিখি আমি? লিখি চিঠি তোকে
    কবিতা ভেবে পড়ুক আর সব লোকে!
    বুঝে নিস তুই সখী হিজিবিজি লেখা
    সরল চোখে যাবে না এই বার্তা দেখা!
    রূপক-উপমা ছলে তোর কথা কই
    তুই ছাড়া এই আমি কবিই তো নই!
    ভালবাসি তোকে আমি বলি নাতো লাজে
    প্রেমের বারতা লিখি কবিতার মাঝে!

    ডুবুরি যেমন কোরে মহা-সিন্ধু সেঁচে
    প্রাণ-পণ যায় শুধু মণি-মুক্তো যেঁচে
    তেমন কোরে আমিও শব্দের সাগর
    সেঁচে সেঁচে তুলে আনি অমূল্য অক্ষর!
    ধ্যানে বোসে মালা গাঁথি বুনে বুনে বর্ণ
    এ মনিহারের কাছে তুচ্ছ হীরে-স্বর্ণ!

    ০৩ এপ্রিল ২০২৬, শুক্রবার
    কলারোয়া, সাতক্ষীরা
    অক্ষরবৃত্ত:(৮+৬)

    3
    2 Comments
Skip to toolbar