-
সত্যের সন্ধানে
-রাইসা আনজুমআত্মার মুক্তিবাঁধন যতোই কঠিন হোক,
শরীরের এই কাঁটাতার,
আত্মা খুঁজে ফেরে মুক্তির পথ,
চায় অনন্তের পার।
এই দেহের অন্তঃসারে,
ক্ষণিক সুখের কারাগারে,
আত্মা চায় ছুটে যেতে,
অন্তরীক্ষের একান্ত স্রোতে।
জীবনের এ প্রান্তরে,
দুঃখ-সুখের অশেষ দানে,
আত্মা খোঁজে যে শান্তির ধারা,
মুক্তির সেই সঞ্জীবনে।
ধর্মের বাঁধা, মোহের ফাঁদ,
সব কিছু ফেলে পেছনে,
আত্মা চায় পূর্ণতা, প্রকৃতিতে,
একাত্মা হতে স্বয়ং বিধানে।
মৃত্যুর শেষে নয়, মুক্তি আসে জীবনের ধ্যানে,
যেখানে ক্ষুদ্রতাকে ছেড়ে,
আত্মা স্রোতে মেশে মহাকাশের গানে।
এই খোঁজ, এই যাত্রা,
শেষ নয় কোনো বাঁধনে,
আত্মা পায় মুক্তির স্বাদ,
যখন মেলে প্রেমের সেই অমৃত বানে।প্রকাশনা বিবরণ:
বই: বসন্তের বিকাল
সম্পাদক: হাসিবুর রহমান
প্রকাশক: জুয়েল আহমেদ রানা,
ছায়া প্রকাশনা,
৩৪ বাংলাবাজার, ঢাকা।
প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা-২০২৫4 Comments
I love to talk. But I like to listen stories more. You can reach out to me on FB to share your stories. I'd love to have a chat.
www.facebook.com/share/1EGQ36wamH/আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।
Friends
TARIN
@tarin
Kishor Kanok
@kishorkanok-2
গোলাম রাব্বানী
@rabbi-2
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
পিপীলিকা
@abujubair
নীরব কবি
@nirobkobi
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1



আত্মার মুক্তির এক ব্যাকুল আর্তি…..🤍