Profile Photo

এনামুল পারভেজ এনামOffline

  • anamulpervasanam
  • “”অভিমান””
    এনামুল পারভেজ এনাম

    অভিমান মানেই নীরব চিৎকার,
    কেউ কান পেতে শুনবে বলে নয়।
    নিজেকেই মনের অযান্তে বোঝাতে হয়,
    আমি যাতাকলে পৃষ্ঠ হয়েছি
    নিদারুন দাগায় কষ্ট পেয়েছি।

    তুমি বুঝেও যখন বুঝলে না,
    আমি কষ্ট গুলো চিবিয়ে গিলে ফেললাম।
    তুমি যখন দিব্যি ভুলে গেলে,
    আমি দিনটাকে ক্যালেন্ডারের পাতায়
    রেখে দিলাম।

    অভিমান পাহাড় সম কিন্তু রাগ নয়,
    অভিমান হলো কেবল, অধিকার
    বোধের দীর্ঘশ্বাস।
    মন ভাঙতে সময় লাগে না,

    জোড়া লাগতে অনেকটা সময়।
    বরফ গলতে সময় লাগেনা
    জমাট হতে যতটা সময়!

Skip to toolbar