Profile Photo

Fatema NahinOffline

  • FatemaNahin88
  • Profile picture of Fatema Nahin

    Fatema Nahin

    4 years, 10 months ago

    বাতানুকূলতা
    —–ফাতেমা নাহিন
    যুগ তো এখন সভ্যতার
    আমরাও যে তার দাবীদার।
    ইতিহাসে লেখা আছে
    তালপাতার কথা
    ধীরে ধীরে দিন গেল
    নকশি পাখা এল সেথা।
    স্তব্ধ দুপুর লাগছে গরম
    হাত যে আমার বেজায় নরম
    এই যুগেতে নকশি পাখা
    এত শরম রাখব কোথা!
    আবিস্কৃত তড়িৎ হলো
    সহজলভ্য কতই বলো
    ঘুরবে নাকি মাথার উপর
    সভ্য আমরা পরব টোপর।
    ঘামবে শরীর সুইচ টি দিব টিপে
    তিনটি ভাই বাতাস আমায় দিবে।
    তারপরেতে পেরিয়ে গেল কয়েক
    যুগান্তর
    সেই নিয়ে তো মেলা আছে
    মতান্তর
    এখন নাকি বাক্সসরুপ যন্ত্রবিশেষ
    বদ্ধ কোঠা শীতল হবে নিমেষ
    এত কড়ি ব্যয় আনতে হবে হাতি??
    বলছ কি ভাই!!!
    পুর্বপুরুষ জমিদারের নাতি।

    1 Share
    13
    6 Comments
    • ভাবনা বিচিত্র হয় । অভিনন্দন সুন্দর কবিতার জন্য।

    • যা অতীতে ছিলো তা অতিশয় প্রকৃতির সাথে সামঞ্জস্যতা বিদ্যমান ছিলো।স্টেপ বাই স্টেপ কালের বিবর্তনে আমরা কেবল কৃত্রিমতাকে সাদরে গ্রহন করে জয় করে যাচ্ছি অনেককিছুই।অবশেষে, বিচক্ষনতা বলে যায়,সব জয় করতে পারলেও মন-জঙ্গল হয়তো জয় করতে পারছি না।সুন্দর কবিতার জন্য শুভকামনা ও নিরন্তর শুভেচ্ছা।

    • অনেক ভালো লিখেছেন কবি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 30 July 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar