-
নিঃশব্দে কান্না।
নাহার সুলতানা ময়না।
ধার করা হৃৎস্পন্দন টা হঠাৎ ই না জানিয়ে
কোন এক অযাচিত মুহূর্তে থেমে যাবে,
না বোঝানো অভিমান, নিরব কান্না
সবি যে অস্পষ্টই হয়ে রবে।
অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার পিছনে ছুটতে ছুটতে
সামনে কেবলই সীমাহীন দূরত্বের বিশাল ফাঁকা,
এক অস্তিত্বহীন অভিশপ্ত মায়া গড়া শূন্যতা
হাত বাড়ালেই বিলীন সর্বশেষ সেই একা।
অশ্রুহীন কপোল গড়িয়ে না পড়া নিঃশব্দে
কান্না শুনতে চাও?
তোমাদের ভাবনার বাহিরে যখনি রই,
খবর হীন খুঁজ হীন তখনি হই।
বর্ণহীন ফাগুন, কলরব হীন বিহঙ্গের কূজন
ডেওহীন সাগর, প্লাবন হীন ধারা,
বে রঙিন পৃথিবী, চাঁদ হীন আকাশ,
জোস্ না হীন তিমির রাত, খচিত হীন ধ্রুব তাঁরা।
ছন্দ হীন লিখা গন্ধ হীন ফুল
পূর্ণতা হীন আমি শুদ্ধ হীন ভুল।
আমি হীন বিষন্ন প্রহর, জীবনের অবসর।
শুনতে পেলে নিঃশব্দে কান্না?3 Comments
Friends
Emon Rahman
@emonrahman
শিপন সরকার
@shepon
শরীফ খান
@sharifkhan
identity client service
@identityclientservice
Saro
@saro
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
জিসান মাহমুদুল হাসান
@mxesun



অবিরাম অনির্বাণ শুভেচ্ছা। বিষন্নতা ঝ’রে যাক। মন খারাপের মেঘ কেটে যাক। জীবন হোক এক আরাধ্য উৎসব।