Profile Photo

মো. রউফুল আলমOffline

  • Rouful
  • Profile picture of মো. রউফুল আলম

    মো. রউফুল আলম

    1 week, 5 days ago

    দীর্ঘশ্বাসের দার্শনিক প্রতিধ্বনি
    মো. রউফুল আলম

    একটি দীর্ঘশ্বাস—নিভৃত ব্যথার গোপন অভিসার,
    অবক্ত শব্দেরা জমে, হয় নীরব অশ্রুর আধার;
    ভাঙা স্বপ্নের ভস্মে লেখা অদৃশ্য জীবনের ভাষ,
    অবহেলার ছায়ায় ঢাকা, হৃদয়ের অন্তঃশ্বাস।

    দেখে না কেউ, শোনে না কেহ, তবু সে অন্তরস্পর্শ,
    প্রতিদিন ভাঙে মানুষ, অদৃশ্য ক্ষয়ের পরশ;
    হাসির আবরণে লুকায় কত অনুচ্চারিত ক্ষয়,
    নীরবতার ভিতর বেজে উঠে ব্যথার অমোঘ স্রোতস্বয়।

    চোখের জল মুছে ফেলা যায়, সাময়িক সান্ত্বনায়,
    কিন্তু দীর্ঘশ্বাস থেকে যায় গভীর অস্তিত্বের ছায়ায়;
    এ এক অন্তর্লীন সুর, বিষাদের অবিনশ্বর রাগ,
    যার প্রতিধ্বনি বয়ে চলে, জীবনভর অনুরাগ।

    এই দীর্ঘশ্বাসই একদিন রূপ বদলায় মানুষের,
    হাসিমুখে লুকায় সে গভীর ক্লান্তি অন্তরের;
    আনন্দের মুখোশ খুলে দেয় নিঃসঙ্গতার কঠিন রূপ,
    নীরবতা হয়ে ওঠে তখন জীবনের অনিবার্য ধূপ।

    তবু এই দীর্ঘশ্বাসেই থাকে জাগরণের ইঙ্গিত,
    ব্যথার গভীরতা হতে জন্ম নেয় নতুন দৃষ্টির নীত;
    অন্তরের অন্ধকার ভেদে জ্বলে সচেতনতার শিখা,
    দুঃখই শেখায় মানুষকে—নিজেকে জানার দীক্ষা।
    ….
    সংরক্ষিত
    01774407666

    4
    3 Comments
    • দীর্ঘশ্বাসকে কেবল বিষাদ হিসেবে না রেখে তাকে আত্মশুদ্ধি ও জাগরণের মাধ্যম হিসেবে দেখানোর এই দর্শনটা দারুণ লেগেছে।

    • অবহেলার ছায়ায় ঢাকা, হৃদয়ের অন্তঃশ্বাস।

    • দীর্ঘশ্বাসেই লুকায় জাগরণ ….🤍

Skip to toolbar