Profile Photo

মোঃ মাহফুজুর রহমানOffline

  • শুধু মাংস খাওয়াই হলো
    মোঃ মাহফুজুর রহমান।

    এক ওয়াক্ত নামাজ করলে কাজা
    আশি হুকবা জাহান্নাম,
    সেই নামাজ বাদ দিয়া তুমি
    কুরবানীর পশু করছো দাম।

    পাঁচটি খুঁটির একটাও নাই
    কিনতে এসেছেন কোরবানী ,
    তুমি যাকে ত্যাগ বলো
    আমি বলি তারে ভন্ডামি।

    আসলে তুমি কুরবানী দাও
    লোকলজ্জার ভয়,
    বছরে একটা কোরবানী না-দিলে —
    আত্মীয়-স্বজন কি কয়!

    কুরবানী যদি দিতে পারো
    সমাজে বলবে ভালো,
    আমি বলব কুরবানীর দোহাইয়
    শুধু মাংস খাওয়াই হলো।

    6
    5 Comments
    • সমাজের চেনা ভণ্ডামির মুখোশটা খুব সহজ ভাষায় টেনে খুলে দিয়েছেন।

    • খবরদার এমন অপ্রিয় সত্য কহেন যদি বারংবার, এমন তকমা দিবে আপনারে ভুলিয়া যাইবেন সংসার

    • ত্যাগের নামে ভোগের উৎসব….🖤

    • বছরে একটা কোরবানী না দিলে আত্মীয়-স্বজন কি কয়
      এই একটি লাইনেই পুরো সমাজের চিত্র এঁকে দিয়েছেন

Skip to toolbar