Profile Photo

ShrabonOffline

  • shrabon1
  • Profile picture of Shrabon

    Shrabon

    1 week, 1 day ago

    শিরোনাম: সভ্যতার নর্দমা
    নাম: শ্রাবন ফাহাদ

    ওহে আমার ঈশ্বর, জেগে ওঠো।
    তোমার দুই চক্ষু মেলিয়া দেখো
    তোমার বাংলার সবুজ মাঠে ছুটে চলেছে
    দিগন্ত কিছু শিশু, কিছু নবীন প্রাণ।

    তারা কিন্তু সাধারণ শিশু নহে,
    তারা স্বপ্ন দেখছে
    স্বপ্ন দেখছে এমন এক বাংলাদেশের,
    যেখানে থাকবে না
    কোনো বৈষম্য, কুৎসিত নির্মম চিন্তাধারা।

    যেখানে মানুষ তাদের হিংসা দিয়ে
    আর কখনো হাইড্রোজেন বোমা বানাবে না।

    যেখানে মানুষ তাদের ঘৃণার আগ্নেয়গিরির
    বিস্ফোরণ ঘটিয়ে জ্বালিয়ে দেবে না
    শহরের পর শহর।

    যেখানে নাকি কোনো জাত-পাত-ধর্মের
    ভেদাভেদ থাকবে না।
    কোনো নারী, কোনো শিশু হবে না হেনস্তা,
    আর হবে না নির্মমতার শিকার।

    কি হাস্যকরই না তাদের স্বপ্নগুলো!
    ওহে আমার ঈশ্বর, চলো একসাথে
    তাদের এই বোকার স্বপ্নগুলোর উপর
    আমরা হাসি,অমর এক উপহাস রচনা করি।

    যখন দেখবে তারা, যে সন্তান তার মায়ের
    মাংস চিবিয়ে চিবিয়ে নির্দ্বিধায় ভক্ষণ করছে
    যখন তারা বুঝবে যে জাত-ধর্মের উপর
    কিছুই নেই,
    যখন শান্তির পায়রাগুলো হিংস্র শকুনের নখে ছিন্নভিন্ন,
    আর সত্যের সমাধি হয়েছে মিথ্যার কারুকার্যময় প্রাসাদে

    যখন প্রতিটি আলিঙ্গনের আড়ালে লুকানো থাকবে বিষাক্ত ছোরা,
    আর প্রার্থনার ঘরে ধ্বনিত হবে কেবল বিনাশের মন্ত্র

    তখন তাদের সেই উজ্জ্বল চোখগুলো পাথর হয়ে যাবে।
    তারা বুঝবে, এই পৃথিবী স্বপ্নের বাগান নয়, বরং এক আদিম কসাইখানা

    যেখানে সহমর্মিতা এক মস্ত বড় অপরাধ,
    আর বিবেক হলো সবচেয়ে ভারী শিকল।

    তখন তারা তাদের শিশু সত্তাকে
    মুছে ছিঁড়ে ফেলে দেবে কোনো এক নর্দমায়
    যেখানে আজও পড়ে আছে
    শতকোটি শিশু মন।

    1
    1 Comment
Skip to toolbar