-
কবিতা-৪০২.
” স্বাধীনতা আমার বিশ্ববরণ্য ইতিহাস।”
স্বাধীনতা হলো তেইশ বছরের পাক শাসনামলে, জালেম জুলুম লাঞ্ছনা বঞ্চনা ,
নির্যাতন,নির্মমতার ধুমায়িত ইতিহাস, বুকে জমায়িত তীব্র ক্ষোভ ঘৃনার ঘা।
স্বাধীনতা হলো একুশ ফেব্রুয়ারি ,মায়ের ভাষায়
কথা বলার অধিকার আদায়ে,রফিক ছালাম বরকত জব্বার শফিউল্লাহ ‘র আত্মদান,রক্তে রাঙানো, অশ্রু ঝরানো এ দেশ মাটি মা।
স্বাধীনতা হলো বাংগালীর শ্রম রক্ত ঘামে অর্জিত
যা কিছু ,পশ্চিম পাকিস্তানে
নিয়ে যাওয়ার প্রতিবাদ, আত্ম অধিকার সাম্যতা ন্যায় নীতির সুরক্ষা।স্বাধীনতা ছিলো মেথর কুলি কামার কৃষক
শ্রমিক ছাত্র আপামর জনতার মাথা উঁচু তে দাঁড়াবার অগ্নি সফথ ,দেশ মাটি মা শক্র মুক্ত করার
দুর্বার আকাঙ্ক্ষা।
ছিলো স্বপ্ন- বৈষম্য বিহীন, সমাজ ,প্রেম ভালোবাসা
মানুষ্যত্বে বিকশিত ন্যায্যতায় একটা দেশ গড়ার
অভিলাষ,সুপ্ত স্বপ্ন, নির্মল নীলাকাশ।
পাখা মেলে উড়ে যাওয়া যেনো এক ঝাঁক বুনো হাঁস।
স্বাধীনতা আমার স্বপ্নীল আকাশ
লাল সবুজে পতাকা, মায়ের মুখের বুলি ,
আয় আয় চাঁদ মামা,টিপ দিয়ে যা,খোকা খুকির চোঁখে মায়ের ঘুম পারানিয়া গান।স্বাধীনতা আমার বিশ্ব বরণ্য ইতিহাস, একটি ভুখন্ড
পৃথিবীর বুকে মাথা উঁচুতে দাঁড়াবার , গর্ব,
একটি দেশ ,নাম তার বাংলাদেশ।
“””””””””””””””””””””””””””””””
মোঃ আলেফ শরীফ,
২৬.০৫.২৬ইং,৮.১০রাত, ঢাকা।1 Comment
Friends
আহমেদ হানিফ
@hanif
Rashed Mahamud Mithun
@rashedmithun
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Md fujal Hossen
@mdfujalhossen
NILOY PODDER
@niloypodder
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
Shrabon
@shrabon1
Jawata Afnan Yasha
@jawataafnanyasha
Drako Shajib
@drako


দারুণ বলেছেন