-
আমারে কেউ কোনোদিন জিজ্ঞেসও করলো না
তুমি কেমন আছো?
কোনো মেয়ের বাবা আমার সাথে কথা বলে না। কোনো মেয়ের ভাই আমার সাথে বন্ধুত্ব করতে আসে না। লোকে বলে, জীবনে নাকি মানুষের ভাগ্যের উত্থান-পতন হয়। কিন্তু আমার ভাগ্যটা জোয়ারের নদী না। এ যেন চিরকাল ধরে ভাঙতে থাকা এক নদীর পাড়।
কত শত মেয়ে দেখলাম! রাস্তায়, স্কুলে, কলেজে, মেলায় আরো কত চেনা-অচেনা জায়গায়। কিন্তু কোনোদিন আমার প্রেমিকা দেখলাম না । আমার যত কষ্ট, আমার যত দুঃখ। সবই বুকের ভেতর একলা জমা হয়ে থাকে।
আমার বন্ধুরা যখন বাসে করে ঘুরতে যায়, তাদের পাশের সিটে কত পরীর মতো সুন্দরী মেয়েরা বসে। গল্প করতে করতে পরিচয় হয়, আর পরিচয় থেকে প্রেম হয়ে যায়। অথচ আমার কপালটা এমন, পাশের সিটে কোনোদিন একটা তরুণ ছেলেও এসে বসে না! সেখানে এসে বসে গ্রামের পান খাওয়া, লুঙ্গি পরা কোনো দাদু বা কাকু। যারা গল্পের বদলে সংসারের কথা বলে কানে তালা লাগিয়ে দেয়।
জীবনে কত মেয়েকে যে মনে মনে পছন্দ করেছি! রাতে ঘুমালে কত বিয়ের স্বপ্ন দেখেছি, বাসর ঘরের রোমাঞ্চকর মুহুর্ত অনুভব করেছি। অথচ বাস্তবতার আলো ফুটতেই দেখি তারা কেউ কোনোদিন আমার দিকে ফিরেও তাকায়নি।2 Comments
Friends
Poly Alam
@butterflywords
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Kishor Kanok
@kishorkanok-2
Md Nurnobi islam sumon
@mdnurnobiislamsumon
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
মো আলেফ শরীফ
@alefsharif
তহমিনা পারভীন
@tohominaparvin

আমার যত কষ্ট, আমার যত দুঃখ। সবই বুকের ভেতর একলা জমা হয়ে থাকে।