Profile Photo

Suranjit MasterOffline

  • suranjitmaster
  • Profile picture of Suranjit Master

    Suranjit Master

    2 weeks, 5 days ago

    আমাকে একটা কবিতা দাও-
    কোথায় গেলো কবি? কোথায়?
    আমাকে কবিতা দাও আবৃত্তি করবো
    হ্যাঁ আবৃত্তি করবো –
    দেবে না! কেন?
    এটাতো নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা।
    আমার কবিতা কই?
    আমি চিৎকার করে বলছি –
    পল্লী জননী আবৃত্তি করবো না,
    স্বাধীনতা শব্দটি কিভাবে এলো আবৃত্তি করবো না।
    মাগো ওরা বলে, বিদ্রোহী কবিতা আবৃত্তি করবো না।
    আমি চিৎকার করে বলছি –
    আমাকে কবিতা দাও।
    এসো হে বৈশাখ এসো এসো আমি বলাবো না।
    আমাকে কাল বৈশাখী দাও, ভুমিকম্প দাও, সাইক্লোন দাও।
    আমাকে এক বুক ঘৃনা দাও নয়তে দানবের হাসি,রাক্ষসের হুংকার।
    আমি আবৃত্তি করবো না –
    বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, শেষের কবিতা কিংবা স্বাধীনতা।
    দেবে না, কেন? দাও, দাওনা!
    যেখানে মঙ্গল, রবি, শশি থাকবেনা।
    না না ইতিহাস থেকে নয়
    কাব্য মহাকাব্য থেকে নয়
    নতুন, একেবারে নতুন ঝলমলে।
    বিপ্লবী, বৈষম্যহীন সংস্কার থেকে-
    কাওয়ালী থেকে, ইনকিলাব, বুলডোজার, মব থেকে দাও।
    লেখোনা একটি কবিতা আমার জন্যে
    আবৃত্তি করি নতুন করে!

Skip to toolbar