Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🌸 রাতের গাড়োয়ান 🌸

    রাত গভীর হলে পথ চেনা যায় না
    তবু গরুর গাড়ি চলে থামে না,
    তারার আলোয় ভিজে আছে মাটি
    ঘরে ফেরার তাড়া, মনে একটু ক্লান্তি।

    গাড়োয়ান জানে রাত শেষ হবে
    ভোরের আলো ঠিকই আসবে,
    তবু এই অন্ধকারে একা একা চলা
    মনের ভেতর কতটা চিন্তা মায়া।

    খেজুর গাছের ছায়া, পথ আটকে দাঁড়ায়
    পাখি ডাকে না শুধু নীরবতা কাঁদায়,
    একটা তারা জ্বলে দূরে স্থির হয়ে
    যেন কেউ বলছে আমিও আছি পাশে।

    কতজন এই পথে একা হেঁটে গেছে
    বাবা গেছে, মা গেছে রয়ে গেছে শুধু রেখা,
    সেই পায়ের ছাপ, মাটি আজও বুকে ধরে
    ভুলে যায় না যদিও সবাই দূরে।

    তুমিও কি চলেছো এমন রাতে একা?
    বুকের ভেতর ভার, চোখে ঘুমের রেখা?
    থামো একটু তারার দিকে চেয়ে দেখো
    পৃথিবীর সব একাকী মানুষ তোমাকে চেনে।

    এই রাত শেষ হবে কথা দিচ্ছে আকাশ
    গরুর গাড়ি থামবে আসবে ভোরের বাতাস,
    শুধু একটু পথ বাকি, শুধু একটু সময়
    ভেঙে পড়ো না তুমি একা নও, নির্ভয়।

    6
    2 Comments
    • ​জীবনকে এক অন্তহীন পথের সাথে আর মানুষের সংগ্রামকে ‘থামে না’ চলা গরুর গাড়ির সাথে তুলনা করাটা বেশ প্রতীকী। গাড়োয়ান এখানে কেবল একজন চালক নন, তিনি যেন প্রতিটি মানুষের ভেতরের সেই পথপ্রদর্শক সত্তা, যে ক্লান্তি আর অন্ধকার সত্ত্বেও জানে যে—“ভোরের আলো ঠিকই আসবে”।

    • কবিতাটি পড়তে পড়তে মনের ভেতরের সব কোলাহল যেন শান্ত হয়ে যায়।

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar