Profile Photo

বিষণ্ন সুমনOffline

  • logolabbd
  • Profile picture of বিষণ্ন সুমন

    বিষণ্ন সুমন

    3 months, 1 week ago

    কেউ না হয় হোক অসুখী

    এক অস্পৃশ্য সংশ্রবে হার-জিতের খেলা।

    এখানে মানব মনন চলে ঘাষের জমিনে।
    দুর্বিপাক কাটে সাতার অস্পষ্ট আলোয় ।
    দিক মেলেনা তার ভাসেনা তরী
    তবু শত চিহৃ রোদ্দুর হাসে অবাক ফাগুণে।

    জীবনের জলসায় খেলছে সবাই
    ভাগ্যের পাঞ্জায় জোড়সে মেরে টান।
    তীরের কাছেই ভীড়বে তরী
    অলক্ষ্যের আবডালে চলুক আলোর জয় গান।

    স্পর্শের ডালপালায় হেঁচকি উঠে আবার।

    মানব মনের পাখ-পাখালী জুড়েছে ডানা।
    আকাশের গায়ে মেঘের পালকীতে ফোঁটা ফুল
    বৃষ্টির চাদর বেয়ে নামুক মনের উঠোনে।
    আমাদের এক পাল না হয় অসুখেই মানা।

    2
    3 Comments
    • শব্দচয়ন আর রূপকের ব্যবহার এক কথায় অনবদ্য।

      • আমার প্রতিটি লিখাতেই নিয়োমিত পাই আপনাকে। আমি কৃতজ্ঞ। তারপরেও মাঝে মাঝে কোথায় হারিয়ে যান?

      • ঘর-সংসার সামলে পড়ার সময় বের করাটাই একটা চ্যালেঞ্জ। তারপরও শত ব্যস্ততার ভিড়ে তুলট আমার জন্য এক টুকরো মুক্ত আকাশ…………………

আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন

ডিজাইনার

স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।

Skip to toolbar